শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান এমপি মিলনের রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন লাইসেন্স নবায়ন ছাড়াই লাচ্ছা সেমাই বিক্রি! নওগাঁয় বিএসটিআইয়ের জরিমানা রাজনীতির মাঠ থেকে প্রশাসনিক আলোচনায় রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​ভাষা দিবসে সম্প্রীতির বার্তা : রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনারের শ্রদ্ধাঞ্জলি রমজানের প্রথম দিনেই মানবিক উদ্যোগ, ভ্যানচালকের পাশে এসি ল্যান্ড ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
৭৭৯ জনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস
/ ২২১ Time View
শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪, ৩:১০ অপরাহ্ন

৭৭৯ জনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস

ন্যাশনাল ডেস্ক:

বন্যা দুর্গত এলাকা থেকে এখন পর্যন্ত ৭৭৯ জনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

 

শুক্রবার (২৩ আগস্ট) ফায়ার সার্ভিস মিডিয়া সেলের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২১ আগস্ট থেকে ২৩ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত ফায়ার সার্ভিসের ৯টি টিম বন্যা দুর্গত এলাকার বিভিন্ন স্থানে আটকে পড়া ৭৭৯ জনকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে স্থানান্তর করেছে। এরমেধ্য ফেনী জেলা থেকে ২৮৭ জন, কুমিল্লা থেকে ১৬৪ জন, চট্টগ্রাম থেকে ১১৫, ব্রাহ্মণবাড়িয়া থেকে ১১২, নোয়াখালী থেকে ১৩ জন, খাগড়াছড়ি থেকে ২৩ জন, চাঁদপুর থেকে ৬ জন, মৌলভীবাজার জেলা ৫০ জন এবং লক্ষীপুর থেকে ৯ জনকে উদ্ধার করা হয়।

 

ফায়ার সার্ভিস আরও জানায়, দেশের বন্যাকবলিত এলাকা ও সেখানকার উদ্ধারকাজ পরিদর্শন করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।

তিনি শুক্রবার সকাল ১০টা থেকে দিনব্যাপী বন্যাকবলিত ফেনী ও তার আশপাশ এলাকা ঘুরে দেখেন। এ সময় তিনি ফায়ার সার্ভিসের উদ্ধার কাজ পর্যবেক্ষণ করেন এবং বিভিন্ন পয়েন্টে বন্যা কবলিতদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন।

এ ছাড়া মহাপরিচালক মাইন উদ্দিন বন্যাদুর্গত এলাকা পরিদর্শন ও সবশেষ পরিস্থিতি পর্যবেক্ষণকালীন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর কর্মকর্তা ও কর্মচারীদের উদ্ধার কাজের নির্দেশনা প্রদান করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category