শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
শিরোনাম:
ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান এমপি মিলনের রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন লাইসেন্স নবায়ন ছাড়াই লাচ্ছা সেমাই বিক্রি! নওগাঁয় বিএসটিআইয়ের জরিমানা রাজনীতির মাঠ থেকে প্রশাসনিক আলোচনায় রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​ভাষা দিবসে সম্প্রীতির বার্তা : রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনারের শ্রদ্ধাঞ্জলি রমজানের প্রথম দিনেই মানবিক উদ্যোগ, ভ্যানচালকের পাশে এসি ল্যান্ড ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
ঝিনাইদহে দুর্নীতি ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ছাত্র-জনতার বিক্ষোভ
/ ২১৫ Time View
শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪, ৩:৪৫ অপরাহ্ন

ঝিনাইদহে দুর্নীতি ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ছাত্র-জনতার বিক্ষোভ

বসির আহাম্মেদ, ঝিনাইদহ:
ভারতীয় আগ্রাসন ও সকল দপ্তরে অনিয়ম-দুর্নীতি বন্ধের দাবীতে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।

বৃহস্পতিবার (২২ আগস্ট) সকালে শহরের পায়রা চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহর প্রদক্ষিন করে ছাত্র জনতার প্রতিনিধিরা সরকারের বিভিন্ন দপ্তরে দুর্নীতি বিরোধী প্রচারণা শুরু করেন।

সেসময় সমন্বয়ক শারমিন সুলতানা, আবু হুরায়রা, সাইদুর রহমান, আব্দুল্লাহ আল মামুন, রিহান হোসেন রায়হান, নুসরাত জাহান সাথী ও এলমা খাতুনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

প্রতিবেশি পরিচয়ে ভারত পানি আগ্রাসন, সীমান্তে বাংলাদেশী হত্যা ও বাংলাদেশের মধ্যে অস্থিরতা সৃষ্টি করে ফায়দা লুটছে অভিযোগ করে তাদের বিরুদ্ধে রুখে দাড়ানোর আহ্বান জানান। সেই সাথে ঝিনাইদহের পাসপোর্ট অফিস, শিক্ষা অফিস, জেলার সকল সাব-রেজিষ্ট্রি অফিস ও বিআরটিএ অফিসে ঘুষ দুর্নীতি বন্ধের আহবান জানান।

পরে বিক্ষোভ মিছিল নিয়ে সদর সাব-রেজিস্টি অফিস, পাসপোর্ট অফিসে যায় শিক্ষার্থীরা। সেখানে দুর্নীতি বন্ধে অফিসের সকল কর্মকর্তা-কর্মচারীদের সততার সাথে কাজ করার আহ্বান জানানোর পাশাপাশি বিভিন্ন দাবী তুলে ধরেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category