শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম:
ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান এমপি মিলনের রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন লাইসেন্স নবায়ন ছাড়াই লাচ্ছা সেমাই বিক্রি! নওগাঁয় বিএসটিআইয়ের জরিমানা রাজনীতির মাঠ থেকে প্রশাসনিক আলোচনায় রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​ভাষা দিবসে সম্প্রীতির বার্তা : রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনারের শ্রদ্ধাঞ্জলি রমজানের প্রথম দিনেই মানবিক উদ্যোগ, ভ্যানচালকের পাশে এসি ল্যান্ড ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
হত্যা মামলায় সাবেক পাটমন্ত্রী গাজী ৬ দিনের রিমান্ডে
/ ২৩৩ Time View
রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪, ৫:০২ অপরাহ্ন

হত্যা মামলায় সাবেক পাটমন্ত্রী গাজী ৬ দিনের রিমান্ডে

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

আওয়ামী লীগ সারকারের বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর আরও ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। নারায়ণগঞ্জের আড়াইহাজারে শফিক ও বাবুল মিয়া হত্যার ঘটনায় ৩দিন করে ৬ দিনের রিমান্ড দেওয়া হয়।

আজ রবিবার দুপুরে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হায়দার আলীর আদালত এ রিমান্ড মঞ্জুর করেন। মামলা নম্বর- ৭(৮) ২৪, ৮ (৮)২৪।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুর রশিদ সত্যতা নিশ্চিত করে বলেন, আড়াইহাজার থানার দুটি হত্যা মামলায় সাবেক মন্ত্রী গাজী গোলাম দস্তগীরের ৩দিন করে মোট ৬ দিন রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. সাখাওয়াত হোসেন খান বলেন, আড়াইহাজারের শফিক ও বাবুল মিয়া হত্যার ঘটনায় পৃথক দুটি হত্যা মামলায় সাবেক মন্ত্রী গাজী গোলাম দস্তগীরের ৩ দিন করে ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

এর আগে ২৫ আগস্ট দিবাগত রাতে ঢাকা শান্তিনগরের বাসা থেকে তাকে গ্রেপ্তার করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ। পরে রূপগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়

উল্লেখ্য, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সন্ত্রাসীদের গুলিতে নব কিশলয় হাইস্কুলের দশম শ্রেণির ছাত্র রোমান মিয়া (১৭) হত্যাকাণ্ডের ঘটনায় গত ২১ আগস্ট নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় শেখ হাসিনাসহ ১০৫ জনের নামে হত্যা মামলা করা হয়। এ মামলায় গোলাম দস্তগীর গাজীর ছেলে গোলাম মর্তুজা পাপ্পাসহ ৪৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় ৬০ জনকে আসামি করা হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category