শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান এমপি মিলনের রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন লাইসেন্স নবায়ন ছাড়াই লাচ্ছা সেমাই বিক্রি! নওগাঁয় বিএসটিআইয়ের জরিমানা রাজনীতির মাঠ থেকে প্রশাসনিক আলোচনায় রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​ভাষা দিবসে সম্প্রীতির বার্তা : রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনারের শ্রদ্ধাঞ্জলি রমজানের প্রথম দিনেই মানবিক উদ্যোগ, ভ্যানচালকের পাশে এসি ল্যান্ড ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
এবি পার্টি থেকে পদত্যাগ করলেন ব্যারিস্টার রাজ্জাক
/ ২১৫ Time View
শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪, ৪:১৭ অপরাহ্ন

এবি পার্টি থেকে পদত্যাগ করলেন ব্যারিস্টার রাজ্জাক

অনলাইন ডেস্ক:

আমার বাংলাদেশ (এবি) পার্টির প্রধান উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। মতবিরোধ হওয়ায় তিনি দলটি থেকে পদত্যাগ করেছেন।

যুক্তরাজ্যের লন্ডনপ্রবাসী ব্যারিস্টার রাজ্জাক হোয়াটসঅ্যাপ বার্তায় সংবাদমাধ্যমকে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন। ওই বার্তায় তিনি জানিয়েছেন, এবি পার্টির নেতৃত্বের সঙ্গে তার মতবিরোধ হয়েছে। এ জন্য তিনি দলটি থেকে পদত্যাগ করেছেন।

ব্যারিস্টার রাজ্জাক এবি পার্টির উপদেষ্টা হওয়ার আগে আগে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ছিলেন। দলটির আইনি এবং আন্তর্জাতিক বিষয় দেখভাল করতেন তিনি। মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালে দায়ের হওয়া দলের একাধিক নেতার আইনজীবীও ছিলেন ব্যারিস্টার রাজ্জাক।

২০১৯ সালে জামায়াত থেকে পদত্যাগ করেন ব্যারিস্টার রাজ্জাক। এর আগে তিনি দলটিতে সংস্কারের তাগিদ দিয়েছিলেন। বিশেষত ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় জামায়াতের ভূমিকার জন্য দলটিকে ক্ষমা চাওয়ার পরামর্শ দিয়েছিলেন ব্যারিস্টার রাজ্জাক।

ব্যারিস্টার আব্দুর রাজ্জাক দীর্ঘদিন ধরে লন্ডনে বসবাস করছেন। বর্তমানে সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category