শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম:
ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান এমপি মিলনের রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন লাইসেন্স নবায়ন ছাড়াই লাচ্ছা সেমাই বিক্রি! নওগাঁয় বিএসটিআইয়ের জরিমানা রাজনীতির মাঠ থেকে প্রশাসনিক আলোচনায় রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​ভাষা দিবসে সম্প্রীতির বার্তা : রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনারের শ্রদ্ধাঞ্জলি রমজানের প্রথম দিনেই মানবিক উদ্যোগ, ভ্যানচালকের পাশে এসি ল্যান্ড ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
ভারতে পাচারকালে ১১টি স্বর্ণের বারসহ যুবক আটক
/ ২৩৪ Time View
শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪, ২:৪৩ অপরাহ্ন

ভারতে পাচারকালে ১১টি স্বর্ণের বারসহ যুবক আটক

সাতক্ষীরা প্রতিনিধি:

 কোমরে গামছায় পেঁচিয়ে ভারতে পাচারকালে ১১টি স্বর্ণের বারসহ জাকির হোসেন (৩১) নামে এক যুবককে আটক করেছে বিজিবি।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাতে সাতক্ষীরা সদর উপজেলার লক্ষীদাড়ী সীমান্ত থেকে তাকে আটক করা হয়।

আটক জাকির হোসেন লক্ষীদাড়ী গ্রামের মো. আরিজুল মোল্লার ছেলে।

বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক জানান, লক্ষীদাড়ী এলাকা দিয়ে ভারতে স্বর্ণ পাচারের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোমরা বিওপির হাবিলদার মো. শহিদুল ইসলামের নেতৃত্বে বিজিবির একটি দল লক্ষীদাড়ী সীমান্ত এলাকায় অবস্থান নেয়।

এ সময় সেখানে সন্দেহজনক ভাবে চলাফেরা করতে থাকা জাকির হোসেনকে আটক করা হয়। পরবর্তীতে তার কোমর থেকে গামছা দিয়ে পেঁচানো ১১টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন এক কেজি ৪৮৩ গ্রাম ৮৯ মিলিগ্রাম। মূল্য প্রায় এক কোটি ৬০ লাখ ৭০ হাজার ৫২৮ টাকা।

এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করে স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category