শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম:
ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান এমপি মিলনের রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন লাইসেন্স নবায়ন ছাড়াই লাচ্ছা সেমাই বিক্রি! নওগাঁয় বিএসটিআইয়ের জরিমানা রাজনীতির মাঠ থেকে প্রশাসনিক আলোচনায় রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​ভাষা দিবসে সম্প্রীতির বার্তা : রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনারের শ্রদ্ধাঞ্জলি রমজানের প্রথম দিনেই মানবিক উদ্যোগ, ভ্যানচালকের পাশে এসি ল্যান্ড ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
চুরির অভিযোগে গণপিটুনিতে যুবকের মৃত্যু
/ ২০৩ Time View
রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪, ৩:০৭ অপরাহ্ন

চুরির অভিযোগে গণপিটুনিতে যুবকের মৃত্যু

 দিনাজপুর প্রতিনিধি

চুরির অভিযোগে দিনাজপুরের বীরগঞ্জে গণপিটুনিতে মো. জীবন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত মো. জীবন (২৩) দিনাজপুরের বীরগঞ্জ পৌর শহরের কোমরপুর গ্রামের মো. রুস্তম আলীর ছেলে।

রবিবার দুপুরে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হতে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ।

বীরগঞ্জ থানার ওসি মজিবুর রহমান জানান, চুরির অভিযোগে মো. জীবনকে রবিবার সকালে জোৎন্সা ফিলিং স্টেশন এলাকায় গণপিটুনি দেয় একদল বিক্ষুদ্ধ জনতা।

পরে মুমূর্ষু অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সংবাদ পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং মৃত যুবকের বিরুদ্ধে পূর্বে থানায় কোনো অভিযোগ আছে কি-না সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও তিনি জানান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category