শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম:
ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান এমপি মিলনের রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন লাইসেন্স নবায়ন ছাড়াই লাচ্ছা সেমাই বিক্রি! নওগাঁয় বিএসটিআইয়ের জরিমানা রাজনীতির মাঠ থেকে প্রশাসনিক আলোচনায় রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​ভাষা দিবসে সম্প্রীতির বার্তা : রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনারের শ্রদ্ধাঞ্জলি রমজানের প্রথম দিনেই মানবিক উদ্যোগ, ভ্যানচালকের পাশে এসি ল্যান্ড ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের৩ জনের মৃত্যু 
/ ২০৬ Time View
সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪, ৭:২৩ পূর্বাহ্ন

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের৩ জনের মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ সদর উপজেলার শুড়াপাড়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু হয়েছে।

সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন- শুড়াপাড়া গ্রামের মো. আঙ্গার আলী (৫৫), হাসিনা খাতুন (৬৫) ও  রেশমা বেগম (৪৫)।

স্থানীয়রা জানান, শুড়াপাড়া গ্রামের কৃষক আঙ্গার আলী সকালে বাড়ির বাইরে যান। এরপর অনেকক্ষণ পার হলেও বাড়ি না ফেরায় তাকে খুঁজতে শুরু করেন স্বজনরা। একপর্যায়ে প্রতিবেশীরা দেখতে পান যে তিনি বাড়ির পেছনের একটি বাগানে ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন। এ অবস্থায় প্রতিবেশীরা তাকে উদ্ধার করতে গেলে আরও দুজন বিদ্যুৎস্পৃষ্ট হন। এরপর ঘটনাস্থলেই আঙ্গার আলীর মৃত্যু হয়।

পরে গ্রামবাসী ঘটনাস্থল থেকে আহত দুজনকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরে তাদেরও মৃত্যু হয়।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন উদ্দীন এ তথ্য নিশ্চিত করে জানান, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

 

 

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category