শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান এমপি মিলনের রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন লাইসেন্স নবায়ন ছাড়াই লাচ্ছা সেমাই বিক্রি! নওগাঁয় বিএসটিআইয়ের জরিমানা রাজনীতির মাঠ থেকে প্রশাসনিক আলোচনায় রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​ভাষা দিবসে সম্প্রীতির বার্তা : রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনারের শ্রদ্ধাঞ্জলি রমজানের প্রথম দিনেই মানবিক উদ্যোগ, ভ্যানচালকের পাশে এসি ল্যান্ড ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
নড়াইলে জেলা প্রশাসকের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা 
/ ২১৪ Time View
বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ১০:০৪ পূর্বাহ্ন

নড়াইলে জেলা প্রশাসকের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা

নড়াইল প্রতিনিধি,

নড়াইলের নবাগত জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সঙ্গে জেলার সাংবাদিকদের মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নবাগত জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।


জেলা প্রশাসনের আয়োজনে তার সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শ্বাশতি শীলের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন, নড়াইল জেলা প্রেসক্লাবের সভাপতি এড, আজিজুল ইসলাম, সাংবাদিক কার্তিক দাস, সাইফুল ইসলাম তুহিন, খায়রুল আরেফিন রানা, জহির ঠাকুর, ফসিয়ার রহমান, জিয়াউর রহমান জামি, এড আলমগীর সিদ্দিকী প্রমুখ।

মতবিনিময় অনুষ্ঠানে জেলা প্রশাসক নড়াইল জেলাকে নতুন রুপে গড়ার জন্য সাংবাদিকদের নিয়ে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে বলেন, সকলে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করলে সকল সমস্যার সমাধান করা সম্ভব হবে। তা-হলে আমরা নড়াইলের উন্নয়নের গতিকে আরও বেশি তরান্বিত করতে পারবো।

 

জেলার সকল কর্মকাণ্ডে প্রশাসনকে সহযোগিতার আহ্বান জানান তিনি। সাংবাদিকদের সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন তিনি।

এ সময় তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, সাংবাদিকরা সমাজের আয়না, আপনাদের মাধ্যমে আমরা জেলার সকল সমস্যা, দুর্নীতি-অনিয়ম জানতে পারি। আপনারা দুর্নীতি-অনিয়ম তুলে ধরার পাশাপাশি আমাদের উন্নয়ন কর্মকাণ্ড প্রচার করবেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category