শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম:
ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান এমপি মিলনের রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন লাইসেন্স নবায়ন ছাড়াই লাচ্ছা সেমাই বিক্রি! নওগাঁয় বিএসটিআইয়ের জরিমানা রাজনীতির মাঠ থেকে প্রশাসনিক আলোচনায় রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​ভাষা দিবসে সম্প্রীতির বার্তা : রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনারের শ্রদ্ধাঞ্জলি রমজানের প্রথম দিনেই মানবিক উদ্যোগ, ভ্যানচালকের পাশে এসি ল্যান্ড ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
ঝিনাইদহে ট্রাইকো কম্পোস্ট সার উৎপাদনে মাঠ দিবস অনুষ্ঠিত
/ ২০১ Time View
রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪, ৮:১৭ পূর্বাহ্ন

ঝিনাইদহে ট্রাইকো কম্পোস্ট সার উৎপাদনে মাঠ দিবস অনুষ্ঠিত

ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে ফসল উৎপাদনে রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে জৈব সার ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে ট্রাইকো কম্পোস্ট সার উৎপাদনে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে সদর উপজেলার গাগান্না গ্রামের মাঠে সদর উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে এ মাঠ দিবসের আয়োজন করা হয়।
ঝিনাইদহ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ষষ্টী চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা খামারবাড়ীর অতিরিক্ত পরিচালক ড. ফ ম মাহবুবুর রহমান, উপ-পরিচালক মোফাকখারুল ইসলাম, ডেপুটি চীফ সাদেকুর রহমান, যশোর অঞ্চলে কৃষি সম্প্রসারণ প্রকল্পের পরিচালক রমেশ চন্দ্র ঘোষ, সদর উপজেলা কৃষি অফিসার নূর-এ-নবী, অতিরিক্ত কৃষি অফিসার জুনাইদ হাবিব, উপ-সহকারী কৃষি অফিসার মফিজ উদ্দিনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
সেসময় বক্তারা বলেন, ট্রাইকো কম্পোস্ট সার ব্যবহারে মাটির গঠন ও বুনট উন্নত করে পানি ধারণক্ষমতা বাড়ায়, পানির অপচয় রোধ করে। এ সার মাটির অম্লত্ব ও লবণাক্ততা নিয়ন্ত্রণ করে ফসলের উৎপাদন ও গুণগত মান বাড়িয়ে কৃষকের আয় বৃদ্ধিতে সহায়তা করে।
যশোর অঞ্চলে কৃষি সম্প্রসারণ প্রকল্পের অর্থায়নে বাস্তাবায়িত প্রদর্শনীর এই মাঠ দিবসে ওই এলাকার শতাধিক কৃষাণ-কৃষাণী অংশ নেয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category