শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান এমপি মিলনের রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন লাইসেন্স নবায়ন ছাড়াই লাচ্ছা সেমাই বিক্রি! নওগাঁয় বিএসটিআইয়ের জরিমানা রাজনীতির মাঠ থেকে প্রশাসনিক আলোচনায় রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​ভাষা দিবসে সম্প্রীতির বার্তা : রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনারের শ্রদ্ধাঞ্জলি রমজানের প্রথম দিনেই মানবিক উদ্যোগ, ভ্যানচালকের পাশে এসি ল্যান্ড ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
পণ্য ক্রেতার স্ত্রীর হাতে আর্থিক সহায়তার ৫০ হাজার টাকা প্রদান করলেন ঝিনাইদহ ওয়ালটন প্লাজা
/ ২০০ Time View
রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪, ৮:১৯ পূর্বাহ্ন

পণ্য ক্রেতার স্ত্রীর হাতে আর্থিক সহায়তার ৫০ হাজার টাকা প্রদান করলেন ঝিনাইদহ ওয়ালটন প্লাজা

ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে পণ্য ক্রেতার স্ত্রী হাতে ওয়ালটনের সুরক্ষা সহায়তা হিসাবে আর্থিক সহায়তার নগদ ৫০ হাজার টাকা প্রদান করা হয়েছে। শনিবার দুপুরে ঝিনাইদহ এইচ.এস.এস সড়কের ওয়ালটন প্লাজার আয়োজনে পণ্য’র কিস্তি ক্রেতা সদর উপজেলার পানামী গ্রামের আক্তার শেখের স্ত্রী আসমা খাতুনের হাতে আর্থিক সুবিধার নগদ ৫০ হাজার টাকা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্তিত ছিলেন ওয়ালটনের খুলনা ডিভিশনের ডিভিশনাল ক্রেডিট ম্যানেজার হুমায়ুন কবির খান হিমু। সেসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ এরিয়ার রিজিয়নাল ক্রেডিট ম্যানেজার সাগর আহমেদ, ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক মানবজমিন পত্রিকার জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম লিটন, যুগ্ম-সাধারণ সম্পাদক ও দৈনিক দেশ রূপান্তর পত্রিকার জেলা প্রতিনিধি রবিউল ইসলাম রবি, ঝিনাইদহ প্রেসক্লাবের সদস্য ও দৈনিক বিজনেস স্ট্যান্ডার্ড এবং দৈনিক রানার পত্রিকার জেলা প্রতিনিধি বসির আহাম্মেদ, ঝিনাইদহ ওয়ালটন প্লাজার শাখা ব্যবস্থাপক তোতা মিয়া ও মৃত পণ্য ক্রেতা আক্তার শেখের পিতা লুৎফর আলীসহ পরিবারের সদস্যবৃন্দ। উল্লেখ্য, সদর উপজেলার পানামী গ্রামের লুৎফর আলীর ছেলে আক্তার শেখ মাত্র ৬ হাজার টাকার একটি ওয়ালটন সিলিং ফ্যান ক্রয় করার ২ মাস পর কিস্তির টাকা পরিশোধ করার আগেই মৃত্যু হয়। ওয়ালটন কোম্পানির নিয়ম অনুযায়ী পণ্য ক্রয়কৃত ক্রেতার কিস্তির টাকা পরিশোধের আগে ক্রয়কৃত ব্যক্তির মৃত্যু হলে তার পরিবারের সচ্ছলতার জন্য আর্থিক সহায়তার জন্য নগদ ৩ লক্ষ থেকে ৫০ হাজার টাকা প্রদান করে থাকেন। এছাড়াও পরিবারের কোন সদস্য এইচ.এস.সি পাশ হলে সাথে সাথে ওয়ালটন কোম্পানিতে চাকুরীর সুযোগ করে দেয়া হয়।
প্রধান অতিথি হিমু বলেন, ওয়ালটন শুধু পণ্য বিক্রি করেনা। ক্রেতাদের সুরক্ষা সহায়তা হিসাবে আর্থিক সহায়তার পাশাপাশী চাকুরীর ব্যবস্থা করে থাকে। এছাড়াও দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে ওয়ালটন পরিবার।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category