শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম:
ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান এমপি মিলনের রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন লাইসেন্স নবায়ন ছাড়াই লাচ্ছা সেমাই বিক্রি! নওগাঁয় বিএসটিআইয়ের জরিমানা রাজনীতির মাঠ থেকে প্রশাসনিক আলোচনায় রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​ভাষা দিবসে সম্প্রীতির বার্তা : রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনারের শ্রদ্ধাঞ্জলি রমজানের প্রথম দিনেই মানবিক উদ্যোগ, ভ্যানচালকের পাশে এসি ল্যান্ড ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
ঝিনাইদহ অসংক্রামক রোগ প্রতিরোধে বিশেষ বাজেট বরাদ্দ ও মাষ্টারপ্লান তৈরী
/ ২৩২ Time View
মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪, ৮:৫০ পূর্বাহ্ন
ঝিনাইদহ অসংক্রামক রোগ প্রতিরোধে বিশেষ বাজেট বরাদ্দ ও মাষ্টারপ্লান তৈরী
ঝিনাইদহ জেলা প্রতিনিধি
ঝিনাইদহে অসংক্রামক রোগ প্রতিরোধে শরীরর্চ্চা ও কায়িক পরিশ্রম নিশ্চিতে খেলার মাঠ, পার্ক ও উম্মুক্ত স্থানের বাজেট বরাদ্দ গাইড লাইন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে ‘সিএলপিএ’র সহযোগিতায় এবং পদ্মাসমাজ কল্যাণ সংস্থা ওসি.নেট-এর বাস্তবায়নে ঝিনাইদহ পৌরসভার সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
পৌরসভার প্যানেল মেয়র সাইফুল ইসলাম মধু‘র সভাপতিত্বে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো: মুস্তাক আহম্মেদ, সমাজ উন্নয়ন কর্মকর্তা মো: বদরউদ্দীনসহ পৌরসভার কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধির উপস্থিতিতে এ্যাডভোকেসীসভা অনুষ্ঠিত হয়।
পদ্মা সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক মো: হাবিবুর রহমান এর পরিচালনায় আলোচনায় অংশগ্রহয় করেন, মানবাধিকারকর্মী ও অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আমিনুর রমান টুকু, স্থাপতি ও শিক্ষক হাসিবুল কবির, প্রকৃতি ও জীবন ক্লাবের সাধারণ সম্পাদক গাউস গোর্কি, নোবেল পলিটেকনিক্যাল ইনষ্টিটিউটর-এর শিক্ষক নাজমুল আলম রিগান, এসএসটিভি ও দৈনিক বণিক বার্তা পত্রিকার জেলা প্রতিনিধি ফয়সাল আহমেদ, দৈনিক রানার পত্রিকার জেলা প্রতিনিধি বসির আহাম্মেদ, ওয়াজির আলী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নাহিদ আক্তার, ঝিনাইদহ পৌরসভার সহকারী প্রকৌশলী মুন্সী মো: আবুজাফর, প্রশাসনিক কর্মকর্তা মো: আসাদুজ্জামান, পদ্মা ইয়ুথ ইনেসিয়েটিভ-এর সমন্বয়কারী মেহেদী হাসান প্রমুখ।
এছাড়াও আলোচনা সভায় স্টেডিয়াম পুকুরকে সাঁতার উপযোগি করে গড়ে তোলা, ওয়াজির আলী স্কুল এন্ড কলেজ মাঠে হাঁটার পরিবেশ করা ও কলাবাগান রোড থেকে শুরু করে নদীর পাড়ে হাঁটার ব্যবস্থা বাস্তবায়নের জন্য সিদ্ধান্ত নেয়া এবং বিশেষ বাজেট বরাদ্দ ও পরবর্তিতে পৌরসভা মাষ্টারপ্লান তৈরীর বিষয়ে সকলেই একমত পোষণ করেন।
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category