শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
শিরোনাম:
ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান এমপি মিলনের রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন লাইসেন্স নবায়ন ছাড়াই লাচ্ছা সেমাই বিক্রি! নওগাঁয় বিএসটিআইয়ের জরিমানা রাজনীতির মাঠ থেকে প্রশাসনিক আলোচনায় রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​ভাষা দিবসে সম্প্রীতির বার্তা : রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনারের শ্রদ্ধাঞ্জলি রমজানের প্রথম দিনেই মানবিক উদ্যোগ, ভ্যানচালকের পাশে এসি ল্যান্ড ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
ফুটবল খেলার সময় বজ্রপাতে দুই স্কুলছাত্র নিহত
/ ২০৪ Time View
শনিবার, ৫ অক্টোবর, ২০২৪, ৩:৫৩ অপরাহ্ন

বগুড়ায় ফুটবল খেলার সময় বজ্রপাতে দুই স্কুলছাত্র নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৭ জন।

শনিবার (৫ অক্টোবর) দুপুরে শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের জয়লা আলাদী মাঠে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন জয়লা আলাদী গ্রামের মোলা বক্স কল্যাণী উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র জাহিদুল ইসলাম ও চক খানপুর গ্রামের আবু তালেবের ছেলে ও খানপর উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র মোরছালিন।

আহতরা হলেন জয়লা আলাদী গ্রামের আশরাফের ছেলে রাসেল, আকতারের ছেলে মেরাজুল, নুরুল ইসলামের ছেলে রানা, জহুরুলের ছেলে রুস্তম, সাত্তারের ছেলে সিহাব, রাকিব ও কামরুল।

radhuni

এলাকাবাসী জানায়, জয়লা আলদী গ্রামে বাঙালি নদী থেকে ড্রেজার দিয়ে তুলে রাখা বিশাল এলাকা জুড়ে বালু-মাটির স্তুপের ওপর দুপুরে বেশ কিছু কিশোর ফুটবল খেলছিল। এ সময় আকাশে কালো মেঘ দেখা যায় এবং বৃষ্টির সঙ্গে বজ্রপাত হতে থাকে। এ সময় বজ্রের আঘাতে ঘটনাস্থলেই একজন নিহত হয়। আহতদের উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় আরও একজন মারা যায়।

 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজিদ হাসান সিদ্দিকী জানান, মোরছালিন নামের একজন কিশোরকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। আহত অন্যান্যদের অবস্থা গুরুতর না হওয়ায় চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে।

 

শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জিয়ারুল ইসলাম বলেন, বজ্রপাতে দুই স্কুলছাত্র নিহত হয়েছেন। তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতদের চিকিৎসা দেয়া হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category