শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০১:২২ অপরাহ্ন
শিরোনাম:
ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান এমপি মিলনের রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন লাইসেন্স নবায়ন ছাড়াই লাচ্ছা সেমাই বিক্রি! নওগাঁয় বিএসটিআইয়ের জরিমানা রাজনীতির মাঠ থেকে প্রশাসনিক আলোচনায় রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​ভাষা দিবসে সম্প্রীতির বার্তা : রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনারের শ্রদ্ধাঞ্জলি রমজানের প্রথম দিনেই মানবিক উদ্যোগ, ভ্যানচালকের পাশে এসি ল্যান্ড ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
আপন বোন ও ভাবিকে কুপিয়ে হত্যা, যুবক গ্রেপ্তার
/ ১৯৮ Time View
শনিবার, ১২ অক্টোবর, ২০২৪, ১১:৫১ পূর্বাহ্ন

আপন বোন ও ভাবিকে কুপিয়ে হত্যা, যুবক গ্রেপ্তার

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি

মেহেরপুরের গাংনীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আপন বোন ও ভাবিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে মহিবুল ইসলাম ওহিদ নামের এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় আহত হয়েছেন অভিযুক্ত ওহিদের ভাই জাহিদ ও বোন শামিমা খাতুন।

গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ধানখোলা ইউনিয়নের সানঘাট গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ওহিদ সানঘাট গ্রামের আব্দুল আজিজের ছোট ছেলে।

নিহতরা হলেন, সানঘাট গ্রামের আব্দুল আজিজের মেয়ে ও অভিযুক্তর বোন জোসনা খাতুন এবং গাংনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ও আহত জাহিদের স্ত্রী জাকিয়া খাতুন।

জাহিদের স্ত্রী জাকিয়া খাতুনের ভাই মেজবাহুর রহমান তোহা জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের কারণে তার বোনকে কুপিয়ে হত্যা করেছে মহিবুল ইসলাম ওহিদ। তিনি এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চান।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম বলেন, সানঘাট গ্রামের আব্দুল আজিজের ছেলে মহিবুল ইসলাম ওহিদ ও জাহিদ হোসেনের মধ্যে দীর্ঘদিন যাবৎ জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এবার পুকুরে মাছ দেওয়াকে কেন্দ্র করে বাকবিতণ্ডার শুরু হয়। একপর্যায়ে জোসনা খাতুন ও জাকিয়া খাতুনকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনার পরপরই মহিবুল ইসলাম ওহিদ পালিয়ে গেলেও পরে মেহেরপুর হাসপাতাল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category