শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনাম:
ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান এমপি মিলনের রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন লাইসেন্স নবায়ন ছাড়াই লাচ্ছা সেমাই বিক্রি! নওগাঁয় বিএসটিআইয়ের জরিমানা রাজনীতির মাঠ থেকে প্রশাসনিক আলোচনায় রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​ভাষা দিবসে সম্প্রীতির বার্তা : রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনারের শ্রদ্ধাঞ্জলি রমজানের প্রথম দিনেই মানবিক উদ্যোগ, ভ্যানচালকের পাশে এসি ল্যান্ড ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
ভিমরুলের কামড়ে বাবা-মেয়ের পর চিকিৎসাধীন ছেলের মৃত্যু
/ ২২২ Time View
রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪, ১২:৫৪ অপরাহ্ন

ময়মনসিংহের ধোবাউড়ায় ভিমরুলের কামড়ে বাবা ও মেয়ের মৃত্যুর পর চিকিৎসাধীন ছেলে সিফাত উল্লাহর (৫) মারা গেছে। গতকাল শনিবার রাত ১১টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সিফাতের মৃত্যু হয়।

আজ রবিবার সকালে তাদেরকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

গতকাল দুপুরে উপজেলার পোড়াকান্দুলিয়া ইউনিয়নের দুধনই বাজার মসজিদের ইমাম মাওলানা আবুল কাশেম, তার আট বছর বয়সী মেয়ে ও পাঁচ বছর বয়সী ছেলেকে ভিমরুলে কামড়ায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাওলানা আবুল কাশেম তার দুই সন্তানকে নিয়ে নৌকায় যাওয়ার সময় বাশঝাঁরে লগীর আঘাত লাগে। ওইখানে ভিমরুলের চাক ছিল। ঝাঁকে ঝাঁকে ভিমরুল এসে তাদের তিনজনকে কামড়াতে শুরু করে।

চিৎকার শুনে স্থানীয়রা আবুল কাশেম, মেয়ে লাবিবা ও ছেলে সিফাত উল্লাহকে উদ্ধার করে ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে তাদের মমেক হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পথেই মারা যান ইমাম আবুল কাশেম ও লাবিবা।

পোড়াকান্দলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ইউপি) মঞ্জুরুল হক জানান, তাদের চিকিৎসায় অবহেলা ছিল।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category