শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান এমপি মিলনের রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন লাইসেন্স নবায়ন ছাড়াই লাচ্ছা সেমাই বিক্রি! নওগাঁয় বিএসটিআইয়ের জরিমানা রাজনীতির মাঠ থেকে প্রশাসনিক আলোচনায় রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​ভাষা দিবসে সম্প্রীতির বার্তা : রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনারের শ্রদ্ধাঞ্জলি রমজানের প্রথম দিনেই মানবিক উদ্যোগ, ভ্যানচালকের পাশে এসি ল্যান্ড ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
ঝিনাইদহ দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, এক চালক নিহত
/ ২২৮ Time View
শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৫:৫১ পূর্বাহ্ন

ঝিনাইদহ দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, এক চালক নিহত

ঝিনাইদহ সদরের নতুনবাড়ি এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আল আমিন (২৫) নামের এক ট্রাক চালক নিহত হয়েছে। সে সময় আহত হয়েছে আরও দু’জন।

শনিবার ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত আল আমিন জেলার কোটচাঁদপুর উপজেলা শহরের উপজেলা পাড়ার আজিজুল ইসলামের ছেলে।

 

ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানার ওসি মৃত্যুঞ্জয় বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকালে চট্রগ্রাম বন্দর থেকে সার বোঝাই একটি ট্রাক ঝিনাইদহ বিসিক শিল্পনগরী এলাকায় আসছিল। পথিমধ্যে ঝিনাইদহের নতুনবাড়ি এলাকায় পৌঁছলে সামনের বিপরীত দিক থেকে আসা বালু বোঝাই একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই সার বোঝাই ট্রাকের চালক মারা যান। সে সময় আহত দু’জনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। অপর একজন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। 

এদিকে, দুর্ঘটনার ফলে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কে যানজটের সৃষ্টি হয়।

পরে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে পুলিশ যান চলাচল স্বাভাবিক করে। নিহতের মরদেহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category