শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান এমপি মিলনের রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন লাইসেন্স নবায়ন ছাড়াই লাচ্ছা সেমাই বিক্রি! নওগাঁয় বিএসটিআইয়ের জরিমানা রাজনীতির মাঠ থেকে প্রশাসনিক আলোচনায় রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​ভাষা দিবসে সম্প্রীতির বার্তা : রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনারের শ্রদ্ধাঞ্জলি রমজানের প্রথম দিনেই মানবিক উদ্যোগ, ভ্যানচালকের পাশে এসি ল্যান্ড ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
ভারত নিয়ে জাতীয় ঘোষণা আসছে, বললেন জামায়াত আমির
/ ২১২ Time View
বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪, ২:১২ অপরাহ্ন

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে আজ বুধবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি থেকে বেরিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন জামায়াত আমির।

ডা. শফিকুর রহমান বলেন, ‘আগামীর বাংলাদেশ গঠনে পথে পথে আমরা বিভিন্ন অন্তরায় দেখতে পাচ্ছি। বিশেষ করে পার্শ্ববর্তী দেশ (ভারত), তারা আমাদের প্রতিবেশী। আমরা তাদের সাথে সৎ প্রতিবেশীসুলভ সম্পর্ক চাই। কিন্তু সাম্প্রতিক কিছু ভূমিকা ছিল অত্যন্ত উসকানিমূলক, অসহিষ্ণু, অগ্রহণযোগ্য। আপনারা এটা দেখেছেন।’

তিনি আরও বলেন, ‘মিথ্যা তথ্যের ওপর ভিত্তি করে বাংলাদেশকে কলুষিত করার জন্য, এই সরকার এবং জনগণকে ব্যর্থ করার জন্য তারা (ভারত) দুনিয়ার বিভিন্ন জায়গায় অপপ্রয়াস চালাচ্ছে এবং অপপ্রচার চালাচ্ছে। আমরা এগুলোর নিন্দা জানিয়েছি সম্মিলিতভাবে।’

জাতীয় ঐক্যের কথা জানিয়ে জামায়াত আমির বলেন, ‘আমরা একটা জায়গায় সকলে একমত হয়েছি যে, আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্বের ব্যাপারে কোনো ছাড় নয়। এখানে আমরা এক থাকব, যেমন অতীতে ছিলাম। এখানে পরামর্শ এসেছে, রাজনৈতিক শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে যেমন মতবিনিময় হয়েছে, ছাত্র সংগঠনের নেতাদের সাথে হবে। বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের সাথে হবে, আপনাদের (সাংবাদিক) সাথে হবে। আমরা সেই প্রস্তাব রেখে এসেছি। আমরা আশা করছি, আপনাদের সঙ্গেও মতবিনিময় হবে।’

ডা. শফিকুর রহমান বলেন, ‘সমস্ত অংশীজনের সঙ্গে মতবিনিময়ের পরে একটা জাতীয় ঘোষণা আসবে সরকারের পক্ষ থেকে। আমরা সেই ঘোষণার অপেক্ষায় থাকব। এ ক্ষেত্রে আমাদের যার যা প্রয়োজনীয় পরামর্শ, আমরা সেটা দিয়ে সরকারকে সহযোগিতা করব।’

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category