শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান এমপি মিলনের রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন লাইসেন্স নবায়ন ছাড়াই লাচ্ছা সেমাই বিক্রি! নওগাঁয় বিএসটিআইয়ের জরিমানা রাজনীতির মাঠ থেকে প্রশাসনিক আলোচনায় রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​ভাষা দিবসে সম্প্রীতির বার্তা : রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনারের শ্রদ্ধাঞ্জলি রমজানের প্রথম দিনেই মানবিক উদ্যোগ, ভ্যানচালকের পাশে এসি ল্যান্ড ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
বাকৃবিতে টিম উৎসবের আয়োজনে নবান্ন উৎসব পালিত
/ ২৩১ Time View
সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪, ৫:২৩ অপরাহ্ন

বাকৃবি প্রতিনিধিঃ 

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) নবান্ন উৎসবকে ধারণ করে “নবারুণে নবান্ন ১৪৩১” পালন করেছে ‘টিম উৎসব’।
সোমবার (৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টা থেকে বিশ্ববিদ্যালয়ের মরণ সাগর ও শহীদ মিনারের পাদদেশে ওই উৎসবটির আয়োজন করা হয়। অনুষ্ঠানে বাঙালির চিরায়ত নবান্ন উৎসবের সংস্কৃতিকে ফুটিয়ে তোলা হয়েছে। বাকৃবির শিক্ষার্থীদের মাঝে নবান্নকে সবার মাঝে ফুটিয়ে তুলতে “ক্যামেরায় নবান্ন” ও “তুলিতে নবান্ন” আয়োজন করা হয়। ক্যামেরায় নবান্নতে চারজনকে পুরস্কৃত করা হয় এবং তুলিতে নবান্নে তিনজনকে পুরস্কৃত করা হয়েছে।
ক্যামেরায় নবান্নতে প্রথম স্থান অর্জন করেছেন মোহাম্মদ ওয়াকিল, যৌথভাবে দ্বিতীয় স্থান অর্জন করেছেন মো. ওবায়দুল্লাহ এবং নওশি নাওয়াল ঐশী, তৃতীয় স্থান অর্জন করেছেন শাদমান সামিন। তুলিতে নবান্নে প্রথম স্থান অর্জন করেছেন আজবাহ মারিয়াম, দ্বিতীয় স্থান অর্জন করেছেন অদিতি চৌধুরী, তৃতীয় স্থান অর্জন করেছেন সিফাত বিন আলম।
কৃষকদের নিয়ে মোরগ লড়াই আয়োজন করে টিম উৎসব। এছাড়া গ্রামীণ কৃষাণীদের তৈরি কুটির শিল্পও স্থান পায় এই নবান্ন উৎসবে। শিক্ষার্থীদের জন্য ক্ষুদে চালের ভাতের ও পিঠাপুলির আয়োজনও করা হয়। ‘নবারুণে নবান্ন’ উৎসবে শিক্ষার্থীদের মাতিয়ে রাখার জন্য সাংস্কৃতিক সন্ধ্যারও আয়োজন করে টিম উৎসব। টিম উৎসবের সদস্যদের পাশাপাশি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় মিউজিকাল রেজিমেন্ট অংশগ্রহণ করে৷ অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিলো “মেট্রোলাইফ”।
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category