শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনাম:
অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন লাইসেন্স নবায়ন ছাড়াই লাচ্ছা সেমাই বিক্রি! নওগাঁয় বিএসটিআইয়ের জরিমানা রাজনীতির মাঠ থেকে প্রশাসনিক আলোচনায় রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​ভাষা দিবসে সম্প্রীতির বার্তা : রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনারের শ্রদ্ধাঞ্জলি রমজানের প্রথম দিনেই মানবিক উদ্যোগ, ভ্যানচালকের পাশে এসি ল্যান্ড ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১ রাজশাহী-২ থেকে পূর্ণ মন্ত্রী পেল মিনু, নগরজুড়ে আনন্দ-উচ্ছ্বাস রাজশাহী থেকে পূর্ণমন্ত্রী চান নগরবাসী, আলোচনার শীর্ষে মিনু
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
বাকৃবিতে জলবায়ুর পরিবর্তন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত 
/ ১৯৭ Time View
শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ১২:৪৬ অপরাহ্ন
বাকৃবি প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) হোপস ফর হিউম্যানিটি সেন্টারের আয়োজনে দুইদিনব্যাপী “জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধির কর্মশালা” অনুষ্ঠিত হয়।
শনিবার (২১ ডিসেম্বর) বাকৃবির এগ্রোমেটিওরোলজি বিভাগের সম্মেলন কক্ষে ওই কর্মশালার আয়োজন করা হয়। দেশের ২৫ জন তরুণ নেতাকে সক্ষম করে তোলার উদ্দেশ্যে কর্মশালাটি পরিচালিত হয়েছিল।
হোপস ফর হিউম্যানিটি সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক এস এম সাজ্জাদ-উল-ইসলামের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেকাটিমের প্রধান প্রশিক্ষক আমির হামজা। তার নেতৃত্বে অংশগ্রহণকারীরা জলবায়ু পরিবর্তন মোকাবিলার বিভিন্ন কার্যকর কৌশল ও প্রশিক্ষণ গ্রহণ করেন।
কর্মশালার প্রথম দিন ছিল “ফাউন্ডেশন অফ ক্লাইমেট অ্যাকশন এন্ড কমিউনিটি রেসিলিয়েন্স” বিষয়ক। এদিন বেশ কিছু সেশন এবং দলগত কার্যক্রম পরিচালিত হয়, যেখানে অংশগ্রহণকারীদের জন্য জলবায়ু পরিবর্তন সম্পর্কিত মাইন্ড গেম আয়োজন করা হয়। এর মাধ্যমে তারা জলবায়ুর নেতিবাচক প্রভাব সম্পর্কে বিস্তারিত জ্ঞান অর্জন করে। পাশাপাশি, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সচেতনতা বৃদ্ধিও এই সেশনের অন্যতম উদ্দেশ্য ছিল।
দ্বিতীয় দিনে কর্মশালার বিষয় ছিল “এমপাওয়ারিং লিডারস ফর ক্লাইমেট অ্যাকশন”। এদিন অংশগ্রহণকারীদের বিভিন্ন গ্রুপে ভাগ করে বায়োডাইভারসিটি ম্যাপিং কার্যক্রম পরিচালিত হয়। প্রতিটি দল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অংশের বায়োডাইভারসিটির মানচিত্র তৈরি করে এবং সেগুলো প্রদর্শন করে।
এসময় হোপস ফর হিউম্যানিটি সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক এস এম সাজ্জাদ-উল-ইসলাম বলেন, এই কর্মশালা জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করার জন্য বিশ্বব্যাপী প্রচেষ্টার সাথে সংগতিপূর্ণ। এছাড়া সচেতন সিদ্ধান্ত গ্রহণ, সহযোগিতামূলক সমস্যা সমাধান এবং সক্রিয় সম্প্রদায়ের সম্পৃক্ততার গুরুত্বের উপর জোর দেয়। অংশগ্রহণকারীরা ইন্টারেক্টিভ সেশন, ব্যবহারিক ক্রিয়াকলাপ এবং উদ্ভাবনী সিমুলেশনগুলিতে যুক্ত হবার সুযোগ পাবেন।
উল্লেখ্য, হোপস ফর হিউম্যানিটির এই উদ্যোগটি মেরিডিয়ান ইন্টারন্যাশনাল এবং বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টার (বিওয়াইএলসি) এর মাধ্যমে মার্কিন পররাষ্ট্র দফতর আংশিক অর্থায়ন করেছে।
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category