শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম:
অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন লাইসেন্স নবায়ন ছাড়াই লাচ্ছা সেমাই বিক্রি! নওগাঁয় বিএসটিআইয়ের জরিমানা রাজনীতির মাঠ থেকে প্রশাসনিক আলোচনায় রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​ভাষা দিবসে সম্প্রীতির বার্তা : রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনারের শ্রদ্ধাঞ্জলি রমজানের প্রথম দিনেই মানবিক উদ্যোগ, ভ্যানচালকের পাশে এসি ল্যান্ড ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১ রাজশাহী-২ থেকে পূর্ণ মন্ত্রী পেল মিনু, নগরজুড়ে আনন্দ-উচ্ছ্বাস রাজশাহী থেকে পূর্ণমন্ত্রী চান নগরবাসী, আলোচনার শীর্ষে মিনু
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
কৃষকদলের সকল পদ থেকে অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন
/ ১৯০ Time View
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ৮:০৪ পূর্বাহ্ন

ঝিনাইদহ জেলা কৃষকদলের আহবায়ক কমিটি বাতিল ও ওসমান আলী বিশ্বাসকে কৃষকদলের সকল পদ থেকে অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহ জেলা কৃষকদলের আহবায়ক কমিটি বাতিল ও ওসমান আলী বিশ্বাসকে কৃষকদলের সকল পদ থেকে অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন করেছে জেলা, উপজেলা ও পৌর কৃষকদলের পদত্যাগ কারী নেতাকর্মীরা। বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ শহরের একটি রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলন করেন পদত্যাগ কারী নেতাকর্মীরা।

সেসময় লিখিত অভিযোগটি পাঠ করেন, ঝিনাইদহ জেলা কৃষকদলের যুগ্ম-আহবায়ক হাফিজুর রশিদ (স্বপন)। তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল সদর উপজেলা ও পৌর শাখার আহবায়ক কমিটি ঘোষিত হয়েছে। ঘোষিত কমিটিতে দীর্ঘদিনের পোড় খাওয়া ত্যাগি নেতা কর্মীদের বাদ দিয়ে দীর্ঘদিন যারা রাজনীতির সাথে নেই এমন ব্যক্তিদেরকে কমিটিতে গুরুত্বপূর্ণ পদে আনা হয়েছে। যেটা দলের জন্য ক্ষতির কারণ। এই কমিটি যিনি অনুমোদন করেছেন তিনি একক সিদ্ধান্তে নিজস্ব আত্মীয়-স্বজন এবং তার ব্যক্তিগত কর্মচারীদের এই কমিটিতে অন্তর্ভূক্ত করেছেন। অভিযোগে আরও বলেন, কেন্দ্রীয় কৃষকদলের নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় কৃষকদলের সাংগঠনিক সম্পাদক ও ঝিনাইদহ জেলা কৃষকদলের আহবায়ক মোঃ ওসমান আলী বিশ্বাস অর্থের বিনিময়ে এ সকল পদ বেচাকেনা করেছে। আমরা এই কমিটির বাতিল চাই এবং ওসমান আলী বিশ্বাসের অব্যাহতি চাই। এছাড়াও অভিযোগে আরও বলেন, আমাদের নেতা বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান সবসময় বলেন, এক নেতার এক পদ কিন্তু ওসমান আলী বিশ্বাস একাই ৫টি পদ দখল করে আছেন। সেসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ জেলা কৃষকদলের যুগ্ম-আহবায়ক লাবলুর রহমান (বাবলু), কামাল হোসেন, আব্দুর রউফ, জেলা কৃষকদলের সদস্য আবু জাফর ও পৌর কৃষকদলের যুগ্ম-আহবায়ক শহীদুল ইসলামসহ অন্যান্যরা। সংবাদ সম্মেলনে জেলা, উপজেলা ও পৌর কৃষকদলের ৯০ জন নেতাকর্মী পদত্যাগ করেন।
উল্লেখ্য, গত ১১ ডিসেম্বর দেশের ৬৩টি জেলায় কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হলেও ঝিনাইদহে পালিত হয়নি। এমনকি ১৪ ডিসেম্বব বুদ্ধিজীবি দিবস ও মহান বিজয় দিবস পালন করেনী বলেও অভিযোগ করেন তারা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category