শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম:
অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন লাইসেন্স নবায়ন ছাড়াই লাচ্ছা সেমাই বিক্রি! নওগাঁয় বিএসটিআইয়ের জরিমানা রাজনীতির মাঠ থেকে প্রশাসনিক আলোচনায় রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​ভাষা দিবসে সম্প্রীতির বার্তা : রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনারের শ্রদ্ধাঞ্জলি রমজানের প্রথম দিনেই মানবিক উদ্যোগ, ভ্যানচালকের পাশে এসি ল্যান্ড ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১ রাজশাহী-২ থেকে পূর্ণ মন্ত্রী পেল মিনু, নগরজুড়ে আনন্দ-উচ্ছ্বাস রাজশাহী থেকে পূর্ণমন্ত্রী চান নগরবাসী, আলোচনার শীর্ষে মিনু
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
গবাদিপশুর রোগ এলএসডি ও পিপিআর প্রতিরোধে বাকৃবির টিকাদান কার্যক্রম সম্পন্ন 
/ ৩৪১ Time View
রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪, ১১:০১ পূর্বাহ্ন
Oplus_131072
বাকৃবি প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি টিচিং হাসপাতালের উদ্যোগে প্রায় শতাধিক খামারির গবাদিপশুকে লাম্পি স্কিন ডিজিজ (এলএসডি) এবং পেস্টিডেস পেটিটস ইন রুমিন্যান্ট (পিপিআর) রোগের টিকা দেওয়া হয়েছে।
রবিবার (২৯ ডিসেম্বর) সকাল ১০টায় বাকৃবি সংলগ্ন দক্ষিণ চর কালীবাড়ী এলাকায় এই টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ওই ভ্যাক্সিন প্রদান কর্মসূচির সভাপতিত্ব করেন ভেটেরিনারি টিচিং হাসপাতালের পরিচালক অধ্যাপক ড. কে এম আনিসুর রহমান। এতে প্রধান অতিথি ছিলেন বাকৃবির কৃষি অনুষদের ডিন এবং বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. জি এম মুজিবর রহমান। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন ভেটেরিনারি অনুষদের ডিন ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মো. বাহানুর রহমান।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিন্ডিকেট সদস্য মো. রাকিব উদ্দিন, ভেটেরিনারি অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. মো. মকবুল হোসেন। এছাড়াও অনুষ্ঠানে আইআইএফএস পরিচালক অধ্যাপক ড. মো. মাহবুব আলম, স্মার্ট এগ্রিকালচারের পরিচালক অধ্যাপক ড. মো. সহিদুজ্জামান এবং ভেটেরিনারি অনুষদের ইন্টার্ন শিক্ষার্থীরা অংশ নেন।
প্রধান অতিথি ড. মুজিবর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের পাশ্ববর্তী ওই এলাকাটিতে গবাদিপশুর সুচিকিৎসা ও রোগ প্রতিরোধের জন্য ভেটেরিনারি টিচিং হাসপাতাল যে উদ্যোগ হাতে নিয়েছে তা প্রশংসনীয়। এর মাধ্যমে এই এলাকার গবাদিপশু উৎপাদন বৃদ্ধির পাশাপাশি আর্থ-সামাজিক উন্নয়ন ত্বরান্বিত হবে।
কর্মসূচি শেষে উপস্থিত অতিথি ও শিক্ষার্থীরা সেখানে অবস্থিত ভেটেরিনারি আউটরিচ ক্লিনিক, ট্রেনিং ও রিসার্চ সেন্টারের বরাদ্দকৃত জায়গা সরেজমিনে পরিদর্শন করেন।
প্রসঙ্গত, লাম্পি স্কিন ডিজিজ বা এলএসডি হলো গরুর একটি মারাত্মক ভাইরাসজনিত চর্মরোগ, যা খামারের জন্য ব্যাপক ক্ষতির কারণ হতে পারে। বাংলাদেশে এ রোগ প্রথম শনাক্ত হয় ২০১৯ সালে, চট্টগ্রামে। অপরদিকে, পিপিআর একটি ভাইরাসজনিত রোগ, যা ছাগল ও ভেড়ার মধ্যে দেখা যায় এবং এটি পশুর স্বাস্থ্যের অবনতি ঘটিয়ে মৃত্যুর কারণ হতে পারে।
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category