শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনাম:
অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন লাইসেন্স নবায়ন ছাড়াই লাচ্ছা সেমাই বিক্রি! নওগাঁয় বিএসটিআইয়ের জরিমানা রাজনীতির মাঠ থেকে প্রশাসনিক আলোচনায় রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​ভাষা দিবসে সম্প্রীতির বার্তা : রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনারের শ্রদ্ধাঞ্জলি রমজানের প্রথম দিনেই মানবিক উদ্যোগ, ভ্যানচালকের পাশে এসি ল্যান্ড ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১ রাজশাহী-২ থেকে পূর্ণ মন্ত্রী পেল মিনু, নগরজুড়ে আনন্দ-উচ্ছ্বাস রাজশাহী থেকে পূর্ণমন্ত্রী চান নগরবাসী, আলোচনার শীর্ষে মিনু
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
বাকৃবিতে কেন্দ্রীয় নবীনবরণ অনুষ্ঠিত 
/ ২০০ Time View
রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫, ৭:১০ পূর্বাহ্ন
বাকৃবি প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের জন্য কেন্দ্রীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে এ ওরিয়েন্টেশন আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও সাবেক রাষ্ট্রদূত অধ্যাপক ড. আনোয়ার উল্লাহ চৌধুরী এবং প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। এছাড়াও ওরিয়েন্টেশন কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন কমিটির সভাপতি এবং ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মোঃ শহীদুল হক এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিন পরিষদের আহবায়ক অধ্যাপক ড. মোঃ জয়নাল আবেদীন, প্রভোস্ট পরিষদের আহবায়ক অধ্যাপক ড. মোঃ রুহুল আমিন, প্রক্টর অধ্যাপক ড. মোঃ আবদুল আলীম এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. মোঃ হেলাল উদ্দীন।
এসময় বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, “বাকৃবি একটা গৌরবান্বিত নাম, একটি ব্র্যান্ড। এই বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েটরা খাদ্য উৎপাদন ও স্বয়ংসম্পূর্ণতার পেছনের কারিগর। ১৯৭১ সালের সাড়ে ৭ কোটি মানুষ বেড়ে এখন ১৭ কোটি ছাড়িয়েছে, এই বিপুল জনগোষ্ঠীর পুষ্টি এবং খাদ্য নিরাপত্তার জন্য নিরলসভাবে শ্রম দিয়ে যাচ্ছে বাকৃবির গ্রাজুয়েটগণ”।
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category