শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনাম:
অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন লাইসেন্স নবায়ন ছাড়াই লাচ্ছা সেমাই বিক্রি! নওগাঁয় বিএসটিআইয়ের জরিমানা রাজনীতির মাঠ থেকে প্রশাসনিক আলোচনায় রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​ভাষা দিবসে সম্প্রীতির বার্তা : রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনারের শ্রদ্ধাঞ্জলি রমজানের প্রথম দিনেই মানবিক উদ্যোগ, ভ্যানচালকের পাশে এসি ল্যান্ড ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১ রাজশাহী-২ থেকে পূর্ণ মন্ত্রী পেল মিনু, নগরজুড়ে আনন্দ-উচ্ছ্বাস রাজশাহী থেকে পূর্ণমন্ত্রী চান নগরবাসী, আলোচনার শীর্ষে মিনু
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
উদীচী শিল্পীগোষ্ঠীর ১৬তম সম্মেলন অনুষ্ঠিত হলো বাকৃবিতে
/ ২০৯ Time View
রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫, ৭:১৪ পূর্বাহ্ন
বাকৃবি প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) উদীচী বাকৃবি সংসদের ১৬তম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ৯ টায় বিশ্ববিদ্যালয়ের ব্রহ্মপুত্র নদের পাড়ে ওই সম্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলনের উদ্বোধন করেন প্রধান অতিথি উদীচী কেন্দ্রীয় সংসদের সহসভাপতি প্রবীর সরদার। উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশনের পাশাপাশি জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে পশু পালন অনুষদের গ্যালারিতে উদীচী বাকৃবি সংসদের প্রতিনিধিদের নিয়ে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।
অধিবেশনে সভাপতিত্ব করেন অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উদীচী কেন্দ্রীয় সংসদের সহসভাপতি প্রবীর সরদার। আরও উপস্থিত ছিলেন উদীচী কেন্দ্রীয় সংসদের সহসভাপতি ও ময়মনসিংহ বিভাগীয় কমিটির আহ্বায়ক সারওয়ার কামাল রবিন, কেন্দ্রীয় সংসদের সহসভাপতি আব্দুস সালাম রিপন, কেন্দ্রীয় সংসদের সদস্য ও নেত্রকোণা জেলা সংসদের সভাপতি মোস্তাফিজুর রহমান, প্রাক্তন সহসভাপতি অধ্যাপক ড. আ খ ম গোলাম সারওয়ার এবং প্রাক্তন সহসভাপতি অধ্যাপক ড. মো. রফিকুল আলম। এ সময় উদীচী বাকৃবি সংসদের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
সম্মেলনে বক্তারা বলেন, ‘উদীচীর মূল কাজ হচ্ছে সুস্থ সংস্কৃতি চর্চা করা এবং দেশের গণতান্ত্রিক আন্দোলনের পাশাপাশি সাংস্কৃতিক আন্দোলনকে বেগবান করা। উদীচী শিল্পীগোষ্ঠী সাংস্কৃতিক বিপ্লবের মাধ্যমে দেশের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে ধর্মনিরপেক্ষ ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে কাজ করছেন।’
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category