শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম:
অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন লাইসেন্স নবায়ন ছাড়াই লাচ্ছা সেমাই বিক্রি! নওগাঁয় বিএসটিআইয়ের জরিমানা রাজনীতির মাঠ থেকে প্রশাসনিক আলোচনায় রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​ভাষা দিবসে সম্প্রীতির বার্তা : রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনারের শ্রদ্ধাঞ্জলি রমজানের প্রথম দিনেই মানবিক উদ্যোগ, ভ্যানচালকের পাশে এসি ল্যান্ড ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১ রাজশাহী-২ থেকে পূর্ণ মন্ত্রী পেল মিনু, নগরজুড়ে আনন্দ-উচ্ছ্বাস রাজশাহী থেকে পূর্ণমন্ত্রী চান নগরবাসী, আলোচনার শীর্ষে মিনু
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
র‍্যাগিংয়ের পুনরাবৃত্তি ঠেকাতে সজাগ বাকৃবির আশরাফুল হক হল প্রশাসন- হল প্রভোস্ট
/ ২০৬ Time View
সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫, ৪:০৯ অপরাহ্ন
বাকৃবি প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) আশরাফুল হক হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ আলম মিয়া বলেছেন, “৫ আগস্টের আগে যে গেস্টরুম বা র‍্যাগিং কালচার ছিল, তার পুনরাবৃত্তি ঠেকাতে হল প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। কোনো অবস্থাতেই এমন ঘটনা ঘটতে দেয়া হবে না।”
রবিবার (৫ জানুয়ারি) রাতে বাকৃবির আশরাফুল হক হলে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে এমন বক্তব্য রাখেন ওই হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ আলম মিয়া।
এসময় প্রভোস্ট আরো জানান, ‘আমরা রুমগুলো সঠিকভাবে বন্টন করার চেষ্টা করছি। বর্তমানে ৬০ জন শিক্ষার্থী হলে আসন পেয়েছে। বর্তমানে অছাত্র সিনিয়রদের যারা আছেন তাদের অনুরোধ করবো নিয়ম মেনে আসন ছেড়ে দিতে। এতে করে সিট সংকটের সমস্যার সমাধান হয়। এছাড়াও হলের লাইব্রেরির জন্য ছাত্রদের মতামতের ভিত্তিতে বই কিনে, লাইব্রেরি উন্নত করার চেষ্টা করবো’।
হাউজ টিউটর লেকচারার জিকেশ বর্মনের সঞ্চালনায় এবং আশরাফুল হক হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ আলম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. জি. এম. মুজিবর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা ও উন্নয়ন শাখার পরিচালক অধ্যাপক ড. মো. মোশাররফ উদ্দীন ভূঞা, পশু প্রজনন ও কৌলিবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. সামছুল আলম ভূঁঞা এবং বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হুমায়ূন কবির।
আশরাফুল হক হল সূত্রে জানা যায়, এ বছর ওই হলে ছয়টি অনুষদের প্রায় ৬০জন শিক্ষার্থীকে আসন বরাদ্ধ দেওয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category