শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনাম:
অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন লাইসেন্স নবায়ন ছাড়াই লাচ্ছা সেমাই বিক্রি! নওগাঁয় বিএসটিআইয়ের জরিমানা রাজনীতির মাঠ থেকে প্রশাসনিক আলোচনায় রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​ভাষা দিবসে সম্প্রীতির বার্তা : রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনারের শ্রদ্ধাঞ্জলি রমজানের প্রথম দিনেই মানবিক উদ্যোগ, ভ্যানচালকের পাশে এসি ল্যান্ড ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১ রাজশাহী-২ থেকে পূর্ণ মন্ত্রী পেল মিনু, নগরজুড়ে আনন্দ-উচ্ছ্বাস রাজশাহী থেকে পূর্ণমন্ত্রী চান নগরবাসী, আলোচনার শীর্ষে মিনু
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
নিজ কর্মস্থলে বাকৃবি কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার
/ ২১০ Time View
সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫, ৪:১২ অপরাহ্ন
বাকৃবি প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের অ্যাডিশনাল ডিরেক্টর (ওএসডি) মোহাম্মদ মোস্তাইন কবীর সোহেলের মরদেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
রবিবার (৫ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের নিজ কার্যালয়ে ফ্যান ঝোলানোর রডের সঙ্গে গলায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান সহকর্মীরা। পরে কোতোয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।
কোতোয়ালী থানার ওসি শফিকুল ইসলাম খান জানান, ‘আমরা ঘটনাটি তদন্ত করছি। তদন্ত করে এটি আত্মহত্যা মনে হয়েছে। সুইসাইড নোট, মোবাইল আরো কিছু আলামত পেয়েছি। ময়নাতদন্তের পরই বিস্তারিত বলতে পারবো।’
বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহিদুল হক জানান, ‘সোহেলের কক্ষ ভেতর থেকে লাগানো ছিল। পুলিশ এসে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। প্রাথমিক তদন্ত শেষে ঘটনাটিতে আত্মহত্যা বলে জানিয়েছে পুলিশ। সোহেল (নিহত) যে টেবিলে উঠেছিল সেখানে তার জুতার ছাপও আছে। ধারণা করা হচ্ছে সেই টেবিল থেকে গলায় দড়ি দিয়ে ঝুলে পড়েছে।’
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category