শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন লাইসেন্স নবায়ন ছাড়াই লাচ্ছা সেমাই বিক্রি! নওগাঁয় বিএসটিআইয়ের জরিমানা রাজনীতির মাঠ থেকে প্রশাসনিক আলোচনায় রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​ভাষা দিবসে সম্প্রীতির বার্তা : রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনারের শ্রদ্ধাঞ্জলি রমজানের প্রথম দিনেই মানবিক উদ্যোগ, ভ্যানচালকের পাশে এসি ল্যান্ড ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১ রাজশাহী-২ থেকে পূর্ণ মন্ত্রী পেল মিনু, নগরজুড়ে আনন্দ-উচ্ছ্বাস রাজশাহী থেকে পূর্ণমন্ত্রী চান নগরবাসী, আলোচনার শীর্ষে মিনু
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
বাকৃবিতে সন্ত্রাসবিরোধী মিছিল করেছে আশরাফুল হক হলের শিক্ষার্থীরা 
/ ২১৫ Time View
মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫, ৮:৫০ পূর্বাহ্ন
Oplus_131072
বাকৃবি প্রতিনিধি :
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) সন্ত্রাসবিরোধী মিছিল করেছেন আশরাফুল হক হলের শিক্ষার্থীরা।
সোমবার (৬ জুলাই) রাত ১০ টায় বিশ্ববিদ্যালয়ের আশরাফুল হক হল থেকে শিক্ষার্থীরা ওই মিছিল শুরু করে। মিছিলটি কে.আর. মার্কেট ঘুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে শেষ হয়। এ মিছিলে প্রায় শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
এ সময় উপস্থিত শিক্ষার্থীরা জানান, বিগত সরকারের আমলে বাকৃবির কিছু উগ্র শিক্ষার্থী ক্যাম্পাসে র‍্যাগিং, মারামারি, সাধারণ শিক্ষার্থীদের হয়রানি, চাঁদাবাজি ও মাদক সেবনের সঙ্গে জড়িত ছিলেন। তাঁদের সাবধান করার উদ্দেশ্যে সন্ত্রাসবিরোধী মিছিলের আয়োজন করা হয়েছে।
তারা আরও জানান, “ছাত্রলীগের নামে যারা বাকৃবিতে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে, মাদকের কারবার করেছে এবং ক্যাম্পাসে ভয়ের পরিবেশ সৃষ্টি করেছে, আমরা তাদের দ্রুত বিচার চাই। আজকে থেকে যে কোনো সন্ত্রাসী সংগঠন এ বিশ্ববিদ্যালয়ে মাথা চারা দিয়ে যাতে না উঠতে পারে সে বিষয়ে সোচ্চার থাকব ।”
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category