বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন লাইসেন্স নবায়ন ছাড়াই লাচ্ছা সেমাই বিক্রি! নওগাঁয় বিএসটিআইয়ের জরিমানা রাজনীতির মাঠ থেকে প্রশাসনিক আলোচনায় রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​ভাষা দিবসে সম্প্রীতির বার্তা : রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনারের শ্রদ্ধাঞ্জলি রমজানের প্রথম দিনেই মানবিক উদ্যোগ, ভ্যানচালকের পাশে এসি ল্যান্ড ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১ রাজশাহী-২ থেকে পূর্ণ মন্ত্রী পেল মিনু, নগরজুড়ে আনন্দ-উচ্ছ্বাস রাজশাহী থেকে পূর্ণমন্ত্রী চান নগরবাসী, আলোচনার শীর্ষে মিনু
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
বাকৃবির আশরাফুল হক হলে অবৈধ বৈদ্যুতিক চুলা উচ্ছেদে হল প্রশাসনের অভিযান
/ ২০৮ Time View
সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫, ৫:২০ অপরাহ্ন
বাকৃবি প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) আশরাফুল হক হলে অবৈধ বৈদ্যুতিক চুলা উচ্ছেদে অভিযান চালিয়েছে হল প্রশাসন। বিদ্যুৎ অপচয় রোধে সোমবার (১৩ জানুয়ারি) রাতের ওই অভিযানে নেতৃত্ব দেন হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ আলম মিয়া। অভিযানকালে হলের বিভিন্ন ব্লক থেকে একাধিক অবৈধ বৈদ্যুতিক চুলা জব্দ করে তা ধ্বংস করা হয়।
অভিযানে আরো উপস্থিত ছিলেন হলটির হাউজ টিউটর জিকেশ বর্মন এবং মো. শাহিনুর আলমসহ হলের কর্মচারীবৃন্দ।
এসময় প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ আলম মিয়া বলেন, হলের এ এবং বি ব্লকের অবৈধ বৈদ্যুতিক চুলাসমূহ উচ্ছেদ করা হয়েছে। আগামীতে অন্যান্য ব্লকেও উচ্ছেদ অভিযান চালানো হবে। মূলত বিদ্যুৎ অপচয় রোধে এই অভিযান পরিচালনা করা হয়েছে।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, ডাইনিংয়ে স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা হয়েছে এবং খাবারের মান ও আগের চেয়ে ভালো। যারা অবৈধ বৈদ্যুতিক চুলা ব্যবহার করতে তাদের আমি হলের ডাইনিংয়ে খেতে অনুরোধ করবো।
অভিযান শেষে প্রভোস্ট নবীন শিক্ষার্থীদের রুমে যেয়ে তাদের খোঁজ খবর নেন।
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category