বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন লাইসেন্স নবায়ন ছাড়াই লাচ্ছা সেমাই বিক্রি! নওগাঁয় বিএসটিআইয়ের জরিমানা রাজনীতির মাঠ থেকে প্রশাসনিক আলোচনায় রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​ভাষা দিবসে সম্প্রীতির বার্তা : রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনারের শ্রদ্ধাঞ্জলি রমজানের প্রথম দিনেই মানবিক উদ্যোগ, ভ্যানচালকের পাশে এসি ল্যান্ড ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১ রাজশাহী-২ থেকে পূর্ণ মন্ত্রী পেল মিনু, নগরজুড়ে আনন্দ-উচ্ছ্বাস রাজশাহী থেকে পূর্ণমন্ত্রী চান নগরবাসী, আলোচনার শীর্ষে মিনু
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
৬ কোটি টাকা অনিয়ম: ঝিনাইদহ সিভিল সার্জন ও তত্ত্বাবধায়কের বিরুদ্ধে মামলা
/ ২১১ Time View
বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫, ১১:৫০ পূর্বাহ্ন

ঝিনাইদহ সদর হাসপাতালে ৬ কোটি টাকা টেন্ডারে অনিয়মের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মঙ্গলবার ঝিনাইদহ আদালতে সিভিল সার্জন ও তত্ত্বাবধায়কের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, সম্প্রতি ২৫০ শয্যা ঝিনাইদহ সদর হাসপাতালের ২০২৪-২০২৫ অর্থ বছরে রোগীদের ঔষধ, যন্ত্রপাতি, ব্যান্ডেজ, গজ কাপড়, লিলেন কাপড়, কেমিক্যাল ও আসবাবপত্র সরবরাহের জন্য প্রায় ৬ কোটির টাকার টেন্ডার আহবান করা হয়।

কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ টেন্ডারে অংশ নেওয়ার জন্য বিভিন্ন শর্ত জুড়ে দেয়। বিষয়টি সাধারণ ঠিকাদাররা অংশ নিতে অযোগ্য হয়ে পড়েন। বিষয়টি কর্তৃপক্ষকে জানিয়েও তারা কর্ণপাত করেননি। এ বিষয়ে এমএস এন্টারপ্রাইজের মালিক মৌসুমি আক্তার মিথিলা বাদী হয়ে সিভিল সার্জন ও তত্ত্বাবধায়ককে লিগ্যাল নোটিশ প্রেরণ করেন। এরপরও কোন কাজ হয়নি। অবশেষে মঙ্গলবার ঝিনাইদহ সিনিয়র সহকারী জজ আদালতে মেসার্স বিসমিল্লাহ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মিনা মোহাম্মদ নবী বাদি হয়ে একটি মামলা দায়ের করেন (যার মামলা নং-৩১/২৫)।

মামলায় ঝিনাইদহ সিভিল সার্জন ডা. মিথিলা ইসলাম ও হাসপাতালের তত্ত্বাবধায়ক মোস্তাফিজুর রহমানকে ৩ দিনের মধ্যে লিখিত জবাব দেওয়ার নির্দেশ দিয়েছেন।

ঠিকাদাররা অভিযোগ করেন, ঝিনাইদহ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক যে শর্ত দিয়েছেন তা বিগত দিনে বাংলাদেশের কোনো হাসপাতালে এমন শর্ত দেয়নি। কাজে অংশ নেওয়ার জন্য ৯৬টি আইটেমের স্যাম্পল দিতে হবে। কিন্তু এই স্যাম্পল নিতে ৫/৬ লাখ টাকার খরচ হবে। যদি কাজ না পাই তাহলে পরবর্তীতে কোম্পানি থেকে নেওয়া ওই স্যাম্পল ফেরত নেবে না। ফলে এই কাজে আমরা অংশ নিতেও পারছি না।

তারা আরও অভিযোগ করেন, হাসপাতালের তত্ত্বাবধায়ক রাজশাহীর টোটন এন্টারপ্রাইজকে কাজ পাইয়ে দেওয়ার জন্য ঢাকায় বসে ৮০ লাখ টাকা ঘুষ গ্রহণ করে তাকে কাজ দেওয়ার পায়তারা চালাচ্ছেন।

এ ব্যাপারে তত্ত্বাবধায়ক ডা. মোস্তাফিজুর রহমান ও হিসাবরক্ষক ফেরদৌস হোসেনকে একাধিকবার মোবাইলে ফোন দিলেও তারা ফোন রিসিভ করেননি।

জেলা সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. মিথিলা আক্তার জানান, হাসপাতালের টেন্ডার সংক্রান্ত বিষয়ে আমার কোনো দায় দায়িত্ব নেই। তাই এ বিষয়ে আমি কিছু বলতেও পারবো না।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category