বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন লাইসেন্স নবায়ন ছাড়াই লাচ্ছা সেমাই বিক্রি! নওগাঁয় বিএসটিআইয়ের জরিমানা রাজনীতির মাঠ থেকে প্রশাসনিক আলোচনায় রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​ভাষা দিবসে সম্প্রীতির বার্তা : রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনারের শ্রদ্ধাঞ্জলি রমজানের প্রথম দিনেই মানবিক উদ্যোগ, ভ্যানচালকের পাশে এসি ল্যান্ড ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১ রাজশাহী-২ থেকে পূর্ণ মন্ত্রী পেল মিনু, নগরজুড়ে আনন্দ-উচ্ছ্বাস রাজশাহী থেকে পূর্ণমন্ত্রী চান নগরবাসী, আলোচনার শীর্ষে মিনু
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
তাবলীগ জামায়াতের উভয়পক্ষের বৈষম্য নিরসন ও চলমান সংকটের সমাধানের দাবীতে ঝিনাইদহে সংবাদ সম্মেলন
/ ১৮৯ Time View
বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫, ১১:৫৮ পূর্বাহ্ন
তাবলীগ জামায়াতের উভয়পক্ষের বৈষম্য নিরসন ও চলমান সংকটের সমাধানের দাবীতে ঝিনাইদহে সংবাদ সম্মেলন
ঝিনাইদহ জেলা প্রতিনিধি-
তাবলীগ জামায়াতের উভয় পক্ষের মধ্যে বৈষম্য নিরসন ও চলমান সংকটের স্থায়ী সমাধানের দাবীতে ঝিনাইদহে সংবাদ সম্মেলন করা হয়েছে। বুধবার দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাবের এ সংবাদ সম্মেলনের আয়োজন করে
সচেতন ছাত্র সমাজ।
এতে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের জেলা শাখার সদস্য জুবায়ের হাসান। সংবাদ সম্মেলন থেকে অভিযোগ করা হয় বিশ্ব মারকাজ নিজামুদ্দিনের অনুসারীদের সর্বোচ্চ মুরব্বী মাওলানা সাদ বারবার ইতজেমায় আসতে বাঁধার সম্মুখীন হয়েছেন এবং এখন আসতে পারছেন রা। কাকরাইল মসজিদ বর্তমানে একটি পক্ষ জোরপুর্বক নিয়ন্ত্রনে রেখেছেন যার বৈষম্যের চরম পর্যায়ের প্রতিফলন। সেই সাথে টঙ্গীর ইজতেমা ময়দানের নিয়ন্ত্রন বছরের অধিকাংশ সময় শুরাই নেজামের নিয়ন্ত্রনে থাকে। সেকানে নিজামুদ্দিনের মুলধারা তাবলীগ শুধু ইজতেমার সময় সীমিত কয়েকদিন ময়দান ব্যবহার করতে পারেন। একই সাথে ইজতেমার সময় বরাদ্দে বৈষম্য, মসজিদকেন্দ্রিক আমলে বাঁধা প্রদান ও পাঁচ দিনের জোগ আয়োজনেও বৈষম্য করা হচ্ছে।সংবাদ সম্মেলন থেকে সচেতন ছাত্র সমাজের পক্ষ থেকে ৩ টি প্রস্তাবনা পেশ করা হয়। সেখানে বলা হয় উভয় পক্ষই যেন তাদের সর্বোচ্ মুরুব্বীদের নিয়ে যার যার কার্যক্রম পরিচালনা করতে পারে তা নিশ্চিত করতে হবে, কাকরাইল মসজিদ, টঙ্গীর ইজতেমা ময়দান এবং দেশের প্রতিটি মসজিদে তাবলীগের আমলে সততা নিশ্চিত ও
দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে উভয় পক্ষকে
একে অপরের বিরুদ্ধে কোন ধরনের উস্কানীমুলক বক্তব্য এবং কার্যক্রম থেকে বিরত থাকাসহ ২০১৮ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত ঘটে যাওয়া সমস্ত অনাকাঙ্খিত হত্যাকান্ডের বিচার বিভাগীয় নিরপেক্ষ তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমুলক শাস্তির ব্যবস্থা করতে হবে। সংবাদ সম্মেলনে সচেতন ছাত্র সমাজের সদস্য তাকিউল্যাহ, ফেরদৌস, ইমদাদুল হক, সাফওয়ান মাহমুদ, আরিফুল ইসলাম ও মারুফ হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category