বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন লাইসেন্স নবায়ন ছাড়াই লাচ্ছা সেমাই বিক্রি! নওগাঁয় বিএসটিআইয়ের জরিমানা রাজনীতির মাঠ থেকে প্রশাসনিক আলোচনায় রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​ভাষা দিবসে সম্প্রীতির বার্তা : রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনারের শ্রদ্ধাঞ্জলি রমজানের প্রথম দিনেই মানবিক উদ্যোগ, ভ্যানচালকের পাশে এসি ল্যান্ড ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১ রাজশাহী-২ থেকে পূর্ণ মন্ত্রী পেল মিনু, নগরজুড়ে আনন্দ-উচ্ছ্বাস রাজশাহী থেকে পূর্ণমন্ত্রী চান নগরবাসী, আলোচনার শীর্ষে মিনু
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
১২ বছর পর কারামুক্ত ডেসটিনির এমডি রফিকুল আমিন
/ ১৯৪ Time View
বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫, ৩:০৪ অপরাহ্ন

 

১২ বছরের বেশি সময় পর কারামুক্ত হয়েছেন ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমিন। আজ বুধবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে তিনি কেরানীগঞ্জের রাজেন্দ্রপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বের হন।

এর আগে ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক মো. রবিউল আলমের রায়ে ডেসটিনি ট্রি প্ল্যান্টেশন লিমিটেডের গাছ বিক্রির টাকা আত্মসাতের মামলায় রফিকুল আমিনসহ ১৯ জনকে ১২ বছর করে কারাদণ্ড দেন আদালত। তবে রফিকুল আমিন গত ১২ বছর ধরে কারাগারে আছেন। রায়ে আদালত বলেছেন, কারাগারে থাকার বয়স সাজা থেকে বাদ যাবে।

২০১২ সালের ১১ অক্টোবর থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক ছিলেন রফিকুল আমিন। সেই হিসেবে তার সাজা খাটা শেষ হয়েছে।

আসামিরা ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে ঢাকা মহানগর হাকিম মো. সাইফুর রহমান ১০ হাজার টাকা মুচলেকায় আগামী ১০ জুন পর্যন্ত এ জামিন মঞ্জুর করেন।

আদালত থেকে আগামী ৬ মাসের মধ্যে জরিমানার অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং জমা প্রদানে ব্যর্থ হলে ঢাকা জেলা প্রশাসককে ওই জরিমানার টাকা উত্তোলনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করা হয়।

জামিন পাওয়া অপর দুই আসামি হচ্ছেন বৈশাখী মিডিয়া লিমিটেডের পারিচালক ইরফান আহমেদ সানি ও সৈয়দ সাজ্জাদ হোসেন।

 

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category