বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন লাইসেন্স নবায়ন ছাড়াই লাচ্ছা সেমাই বিক্রি! নওগাঁয় বিএসটিআইয়ের জরিমানা রাজনীতির মাঠ থেকে প্রশাসনিক আলোচনায় রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​ভাষা দিবসে সম্প্রীতির বার্তা : রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনারের শ্রদ্ধাঞ্জলি রমজানের প্রথম দিনেই মানবিক উদ্যোগ, ভ্যানচালকের পাশে এসি ল্যান্ড ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১ রাজশাহী-২ থেকে পূর্ণ মন্ত্রী পেল মিনু, নগরজুড়ে আনন্দ-উচ্ছ্বাস রাজশাহী থেকে পূর্ণমন্ত্রী চান নগরবাসী, আলোচনার শীর্ষে মিনু
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা ২০২৫: তারিখ ঘোষণা
/ ২০৪ Time View
শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫, ১২:০৪ অপরাহ্ন
বাকৃবি প্রতিনিধি:
২০২৪-২৫ শিক্ষাবর্ষে কৃষি গুচ্ছের ৯টি বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১২ এপ্রিল অনুষ্ঠিত হবে। এ বছর ভর্তি পরীক্ষার দায়িত্বে রয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)।
শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের এডিশনাল রেজিস্ট্রার কৃষিবিদ ড. ফারুক আহম্মদ।
গতকাল সকালে বাকৃবির উপাচার্যের কার্যালয়ে কেন্দ্রীয় ভর্তি কমিটির সভাপতি ও বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভুঁইয়ার সভাপতিত্বে কৃষি গুচ্ছের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা কমিটির প্রথম সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় আরো উপস্থিত ছিলেন গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের উপাচার্যগণ, বাকৃবি’র ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মো. হেলাল উদ্দীন এবং ভর্তি পরীক্ষাসংক্রান্ত টেকনিক্যাল কমিটির সদস্যরা।
মোট ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে এ ভর্তি পরীক্ষা বেলা ১১টায় শুরু হয়ে দুপুর ১২ টায় শেষ হবে। সভায় কৃষি গুচ্ছের ২০২৪-২৫ শিক্ষা বর্ষের ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধা কোটা ৩%, প্রতিবন্ধী কোটা-১% এবং উপজাতি/পার্বাত্যঞ্চলের বাংলাদেশিরা/অনগ্রসর জাতিগোষ্ঠীর জন্য -১% এই মোট তিন ধরনের কোটা রাখার বিষয়ে সিদ্ধান্ত হয়।
আগামী ১৫ ফেব্রুয়ারী থেকে আবেদন গ্রহণ শুরু হয়ে চলবে ১৬ মার্চ পর্যন্ত। আবেদনের ফি নির্ধারন করা হয়েছে এক হাজার দু’শত টাকা মাত্র। ভর্তি পরীক্ষাসংক্রান্ত যাবতীয় তথ্য ওয়েবসাইটে https://acas.edu.bd পাওয়া যাবে।
কৃষিগুচ্ছে থাকা ৯টি বিশ্ববিদ্যালয় হলো: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় ও কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়।
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category