বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন লাইসেন্স নবায়ন ছাড়াই লাচ্ছা সেমাই বিক্রি! নওগাঁয় বিএসটিআইয়ের জরিমানা রাজনীতির মাঠ থেকে প্রশাসনিক আলোচনায় রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​ভাষা দিবসে সম্প্রীতির বার্তা : রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনারের শ্রদ্ধাঞ্জলি রমজানের প্রথম দিনেই মানবিক উদ্যোগ, ভ্যানচালকের পাশে এসি ল্যান্ড ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১ রাজশাহী-২ থেকে পূর্ণ মন্ত্রী পেল মিনু, নগরজুড়ে আনন্দ-উচ্ছ্বাস রাজশাহী থেকে পূর্ণমন্ত্রী চান নগরবাসী, আলোচনার শীর্ষে মিনু
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
বাকৃবি সাংবাদিক সমিতির সভাপতি রনি, সম্পাদক আমান উল্লাহ
/ ২৪৯ Time View
শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫, ৫:২২ অপরাহ্ন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (বাকৃবিসাস) ২০২৫ সালের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে দৈনিক আজকের পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হাবিবুর রনি এবং সাধারণ সম্পাদক হিসেবে দৈনিক ইত্তেফাক পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. আমান উল্লাহ নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে বাকৃবি সাংবাদিক সমিতির কার্যালয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন সাংবাদিক সমিতির সদ্য বিদায়ী সভাপতি রাফি উল্লাহ। এ ছাড়া সাবেক সভাপতি মো. হাতেম আলী ও মো. শাহীদুজ্জামান সাগর সহকারী নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন।

১৫ সদস্য বিশিষ্ট কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি মুসাদ্দিকুল ইসলাম তানভীর  (দৈনিক মানবজমিন), যুগ্ম-সম্পাদক ইসরাত জাহান (দৈনিক প্রথম আলো), সাংগঠনিক সম্পাদক সিদ্ধার্থ চক্রবর্তী  (দৈনিক জনবাণী), কোষাধ্যক্ষ মো. লিখন ইসলাম (দৈনিক নয়া দিগন্ত), দপ্তর সম্পাদক মো. রিয়াজ হোসাইন  (দৈনিক আমাদের সময়),  প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. ফজলুল করিম সিয়াম ( দৈনিক কালের কণ্ঠ), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাঈদা জাহান খুকী ( দৈনিক আমার সংবাদ) এবং ক্রীড়া ও সংস্কৃতিক বিষয়ক সম্পাদক সুমন গাজী (আজকের প্রবাহ)।

এছাড়াও কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন শাহীন সরদার (দৈনিক যুগান্তর), আতিকুর রহমান (দৈনিক বাংলা), তানিউল করিম জীম (বাসস)। কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মো. রাফি উল্লাহ (বাংলাদেশ টাইমস) এবং আশিকুর রহমান (দৈনিক সমকাল)।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category