বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন লাইসেন্স নবায়ন ছাড়াই লাচ্ছা সেমাই বিক্রি! নওগাঁয় বিএসটিআইয়ের জরিমানা রাজনীতির মাঠ থেকে প্রশাসনিক আলোচনায় রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​ভাষা দিবসে সম্প্রীতির বার্তা : রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনারের শ্রদ্ধাঞ্জলি রমজানের প্রথম দিনেই মানবিক উদ্যোগ, ভ্যানচালকের পাশে এসি ল্যান্ড ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১ রাজশাহী-২ থেকে পূর্ণ মন্ত্রী পেল মিনু, নগরজুড়ে আনন্দ-উচ্ছ্বাস রাজশাহী থেকে পূর্ণমন্ত্রী চান নগরবাসী, আলোচনার শীর্ষে মিনু
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
কবিতার নাম, আর কত সইবো
/ ২৩৫ Time View
বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ৫:০৫ পূর্বাহ্ন

আর কত সইবো
লিখেছেন : মহসিন আলম মুহিন

কষ্টের জমাট বাঁধানো-প্রচন্ড থেঁতলানো ব্যথা-
আর কত সইবো-জীবন ভরে তারে বইবো।

উঠতে আঘাত, বসতে আঘাত, খাইতে আঘাত,
কইতে আঘাত, বইতে আঘাত, সইতে আঘাত
আর কত আঘাত নিয়ে-এই বন্ধুর পথ চলবো।।

চারপাশে আছে যারা, শুধু দুহাত ভরে-নেয় তারা,
কিছু নাহি দেয়, তাতেই হাম বড়া ভাব, মমতার বড়ই অভাব, কেমন করে-কোথায় বলো কইবো, আর কত সইবো।।

ভাবনার নেই কূল কিনারা, মায়ারা একটুও পিছু ছাড়ে না, জীবনের চাকা আটকায়-দহনের বিশাল বেদনায়!
নিশ্চুপ থেকেও মেলে-কত গাল মন্দ, অযথা নেমে আসে বিষাদের দ্বন্দ্ব! হারায় জীবনের সুর ও ছন্দ।।

কিলায়ে পাকায় কাঁঠাল, স্বাদের যে পড়ে আকাল, বেরসিকরা বুঝেও তা বোঝে না! ভালো পথ খুঁজে না! অন্ধকারে তালাশ আলো, সে আর হবে কতো লাভ ভালো! আড়ালেই যেতে হবে, সবি পড়ে রবে, কষ্টেরা ঘাড়ে চেপে রইবে-কেউ কিছু নাহি কইবে! এভাবেই জীবন যে, সব ব্যথা সইবে; এমন দুঃখের কথা বলো কার কাছে কইবো-আসলে আর কতো সইবো।।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category