বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন লাইসেন্স নবায়ন ছাড়াই লাচ্ছা সেমাই বিক্রি! নওগাঁয় বিএসটিআইয়ের জরিমানা রাজনীতির মাঠ থেকে প্রশাসনিক আলোচনায় রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​ভাষা দিবসে সম্প্রীতির বার্তা : রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনারের শ্রদ্ধাঞ্জলি রমজানের প্রথম দিনেই মানবিক উদ্যোগ, ভ্যানচালকের পাশে এসি ল্যান্ড ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১ রাজশাহী-২ থেকে পূর্ণ মন্ত্রী পেল মিনু, নগরজুড়ে আনন্দ-উচ্ছ্বাস রাজশাহী থেকে পূর্ণমন্ত্রী চান নগরবাসী, আলোচনার শীর্ষে মিনু
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
কবিতার নাম : চলমান সময়
/ ৩৪৪ Time View
বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫, ৭:২০ অপরাহ্ন

চলমান সময়
লিখেছেন : মহসিন আলম মুহিন

চলে গেলো! এভাবেই চলে ঘড়ির কাঁটা কখনও শব্দ করে, কখনও সাদা মাঠা, যায় না বেঁধে রাখা, কোন কিছুতে শুধু তার পাতা জুড়ে থাকে-স্মৃতি মাখা।।

পুরাতনের বিদায়! নতুনের আগমন! বর্ষবরণে নানা আয়োজন-কেউ গায় হাসি মুখে-আবার কেউ কাঁদে হারিয়ে কিছু দুঃখে।।

গত বছর ছিল যে স্বজনেরা আজ তারা মাটির ঘরে! কাফনে মোড়া, আবার কারো কারো ঘর আলো করে আসে, আসবে নতুনেরা।।

জানান দিয়ে যায় সেকেন্ড-মিনিট-ঘন্টা, রাত দিন তোমাদের মাঝে থেকে আমিও যেমন কালের গহ্বরে বিলীন-তুমি, আমি, আমরা, কেউ রবো না চিরদিন! হবো অন্তরীণ।।

এক একটি বছর যেন এক একটি হিসাবের খাতা, কত টুকু প্রাপ্তি কতটুকু খোয়া গেলো, পূর্ণতা নাকি হিসাবের গরমিলে ভরে থাকলো-হাজারো শূন্যতা।।

কেউ হারায় ক্ষমতার গদি, কেউ নতুন করে ঝেকে বসে, কোথাও কোথাও সমরের সাজ-মানবতা যায় ধ্বসে! কারো কারবারে আলো জ্বলে ভালো, কারো কারবার শেষ, হেথায় বিষাদের পরিবেশ।।

পুরোনো স্মৃতি বুকে নিয়ে আগামীর পথচলা, সময়ের সাথে পাল্লা দিয়ে সুন্দর কাজ সুন্দর কথা বলা, নতুন ভাবে, নতুন পথ চলা।।

থামবে জীবন, হারাবে আপন, চলবে, দেখবে- নতুন নতুন অভিনয় শুধু থামবে না চলতে থাকবে-চলমান সময়।।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category