বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন লাইসেন্স নবায়ন ছাড়াই লাচ্ছা সেমাই বিক্রি! নওগাঁয় বিএসটিআইয়ের জরিমানা রাজনীতির মাঠ থেকে প্রশাসনিক আলোচনায় রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​ভাষা দিবসে সম্প্রীতির বার্তা : রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনারের শ্রদ্ধাঞ্জলি রমজানের প্রথম দিনেই মানবিক উদ্যোগ, ভ্যানচালকের পাশে এসি ল্যান্ড ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১ রাজশাহী-২ থেকে পূর্ণ মন্ত্রী পেল মিনু, নগরজুড়ে আনন্দ-উচ্ছ্বাস রাজশাহী থেকে পূর্ণমন্ত্রী চান নগরবাসী, আলোচনার শীর্ষে মিনু
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
কবিতার নাম : ঘুম নামে না চোখে
/ ৩৯৬ Time View
বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫, ৬:৩৮ অপরাহ্ন

ঘুম নামে না চোখে
লিখেছেন : মহসিন আলম মুহিন

তাকায়ে আছি, আহা ঘুম নামে না চোখে,
কেমনে নামে? মুষলধারে দুঃখের বৃষ্টি মেখে।।

কেউবা কাড়ে পায়ের নীচের জমিন যা আছে,
কেউবা দূরে, বিপদ মাঝে-যাই যদি তার কাছে।।

কেউবা আবার দখল করে, মাথা গোজার ঠাঁই,
কেউবা আবার হাতিয়ে নেয় টাকা-কড়ি ভাই।।

আবার কেহ ভেজাল লাগায় সুখেরই সংসারে,
কেউ আবার নেয় ছিনিয়ে আপন স্বজনদেরে।।

ভাতের থালা, রুটি-রুজি দেয় বন্ধ করে কেহ,
বাহিরেতে মায়া দেখায়, হায়রে ভিতরে নাই স্নেহ।।

রাত দুপুরে চোরের বেশে ঘরের মাঝে আসে,
ডাকাত সেজে অস্ত্রধারী দাঁড়ায় দেহের পাশে।।

ভয়ে ভয়ে কাটে সারাদিন, কোন রকম হয় পাড়,
রাতের বেলা শান্তি হারায়, নাইকো ঘুমের ঝাড়।।

দুনিয়ার সকল দুশ্চিন্তা, মাথায় ঘুরে করে শুধু ভনভন,
তাইতো চোখে ঘুম নামে না অশ্রু ঝরে, বুকটা ব্যথায় টনটন।।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category