শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান এমপি মিলনের রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন লাইসেন্স নবায়ন ছাড়াই লাচ্ছা সেমাই বিক্রি! নওগাঁয় বিএসটিআইয়ের জরিমানা রাজনীতির মাঠ থেকে প্রশাসনিক আলোচনায় রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​ভাষা দিবসে সম্প্রীতির বার্তা : রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনারের শ্রদ্ধাঞ্জলি রমজানের প্রথম দিনেই মানবিক উদ্যোগ, ভ্যানচালকের পাশে এসি ল্যান্ড ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
মাশরাফীর বাড়িতে আগুন, পুড়ছে সাকিবের পার্টি অফিস
/ ২৪০ Time View
সোমবার, ৫ আগস্ট, ২০২৪, ৪:১৪ অপরাহ্ন

মাশরাফীর বাড়িতে আগুন, পুড়ছে সাকিবের পার্টি অফিস

ন্যাশনাল ডেক্স:

শেখ হাসিনার পদত্যাগ এবং তার দেশ ছাড়ার পরই বিক্ষুব্ধ ছাত্র-জনতা হামলা-ভাঙচুর করছেন আওয়ামী লীগের নেতাকর্মীদের কার্যালয় ও বাসভবন। নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মুর্তজার নড়াইলের বাড়ি পুড়িয়ে দিয়েছেন বিক্ষোভকারীরা।

সোমবার (৫ আগস্ট) বিকেলের দিকে এ ঘটনা ঘটে।

দ্বিতীয়বারের মতো আওয়ামী লীগের সংসদ সদস্য হয়েছিলেন মাশরাফী। তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাবেক ও বর্তমান ক্রিকেটারদের অনেকে সংহতি জানালেও মাশরাফী ছিলেন নীরব। এনিয়ে তুমুল বিতর্কের মধ্যে পড়েন তিনি। আজ সরকারের পদত্যাগের পরই বিক্ষুব্ধ জনতা নড়াইলে তার বাড়িতে ভাঙচুর ও আগুন দেয়। মাশরাফীর ছোট ভাই মোরসালিন মুর্তজা সন্ধ্যায় বললেন, কথা বলার অবস্থায় আমরা নেই। কিছুই ভালো নেই।

মাশরাফী ছাড়াও নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, জেলা আওয়ামী কার্যালয়েও আগুন দেয় বিক্ষোভকারীরা।

 

জানা গেছে, আরেক ক্রিকেটার এমপি সাকিব আল হাসানের শহরের কেশব মোড় এলাকার বাড়িতে এখনো কিছু না হলেও তার রাজনৈতিক অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে।

 

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category