শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান এমপি মিলনের রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন লাইসেন্স নবায়ন ছাড়াই লাচ্ছা সেমাই বিক্রি! নওগাঁয় বিএসটিআইয়ের জরিমানা রাজনীতির মাঠ থেকে প্রশাসনিক আলোচনায় রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​ভাষা দিবসে সম্প্রীতির বার্তা : রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনারের শ্রদ্ধাঞ্জলি রমজানের প্রথম দিনেই মানবিক উদ্যোগ, ভ্যানচালকের পাশে এসি ল্যান্ড ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
আ.লীগ সরকার পতনের পর স্বস্তি ফিরছে নিত্যপণ্যের বাজারে
/ ২৩৩ Time View
শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪, ৫:৫৯ অপরাহ্ন

আ.লীগ সরকার পতনের পর স্বস্তি ফিরছে নিত্যপণ্যের বাজারে

ন্যাশনাল ডেস্ক:

আওয়ামী লীগ সরকারের সময়ে দুর্নীতি ও সিন্ডিকেটের কারণে ভেঙে পড়ে বাজার ব্যবস্থাপনা। মহাসড়কে পণ্য পরিবহন থেকে শুরু করে বাজারের প্রতিটি পর্যায়ে চাঁদাবাজি আর সিন্ডিকেট দৌরাত্মে লাগামহীন হয়ে ওঠে নিত্যপণ্যের দাম। তবে, হাসিনা সরকার পতনের পর বাজারে স্থিতিশীলতা আসছে। কমেছে বেশ কিছু পণ্যের দাম।

বাজারঘুরে দেখা গেছে, স্বস্তি ফিরতে শুরু করেছে নিত্যপণ্যের বাজারে। সপ্তাহের ব্যবধানে কেজিতে ২০ থেকে ২৫ টাকা কমেছে সবজির দাম। কয়েকদিনের ব্যবধানে বাদামি ও সাদা ডিমের দাম ডজনে ১৫ টাকা কমে বিক্রি হচ্ছে ১৪৫ টাকায়। কেজিতে প্রায় ১০০ টাকা পর্যন্ত কমেছে মাছের দাম।

এ ছাড়া কেজিপ্রতি ১০০ টাকা পর্যন্ত কমেছে মাছের দাম। নদীর চিংড়ি মাছ কেজিতে ২০০ টাকা কমে এক হাজার ৩০০ টাকা, বাইন মাছও ২০০ টাকা কমে এক হাজার টাকা এবং ইলিশ মাছ ৩০০ থেকে ৪০০ টাকা কমে এক হাজার ৭০০ টাকায় বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগি কেজিতে ১০ টাকা কমে বিক্রি হচ্ছে ১৭০ টাকায়।

ক্রেতারা বলছে, বাজারকে বাগে আনতে সিন্ডিকেট ভাঙা জরুরি। একইসঙ্গে সিন্ডিকেট ব্যবসায়ীদের গ্রেপ্তার এবং তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করতে হবে।

রাজধানীর শান্তিনগর বাজারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সংস্থারটি মহাপরিচালক এ. এইচ. এম. সফিকুজ্জামান জানান, রাষ্ট্রসংস্কারে অংশ হিসেবে শিক্ষার্থীদের বাজারে ব্যবস্থাপনা সংস্কারেও ভূমিকা রাখা উচিত।

 

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category