শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান এমপি মিলনের রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন লাইসেন্স নবায়ন ছাড়াই লাচ্ছা সেমাই বিক্রি! নওগাঁয় বিএসটিআইয়ের জরিমানা রাজনীতির মাঠ থেকে প্রশাসনিক আলোচনায় রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​ভাষা দিবসে সম্প্রীতির বার্তা : রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনারের শ্রদ্ধাঞ্জলি রমজানের প্রথম দিনেই মানবিক উদ্যোগ, ভ্যানচালকের পাশে এসি ল্যান্ড ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
ঝিনাইদহের শাপলা চত্বরের নতুন নামকরণ হলো আবু সাঈদের নামে
/ ২৬৬ Time View
শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪, ৭:৪০ অপরাহ্ন

ঝিনাইদহের শাপলা চত্বরের নতুন নামকরণ হলো আবু সাঈদের নামে

ঝিনাইদহ প্রতিনিধি:

কোটা সংস্থার থেকে সরকার পতনের একদফা দাবিতে গত জুলাই জুড়ে উত্তাল ছিলো বাংলাদেশ। সেই আন্দোলনে পুলিশের গুলিতে মৃত্যুবরণকারী শহীদ আবু সাঈদের নামে নামকরণ করা হয়েছে ঝিনাইদহের মহেশপু্রের শাপলা চত্বরটি। শুক্রবার (৯ আগস্ট) সকালে চত্বরটিকে আবু সাঈদের নামে নামকরণ করা হয়।

স্থানীয় শিক্ষক ফিরোজ আহম্মেদ জানান, দেশের তথা মহেশপুরের মানুষ যাতে পুলিশের সামনে বুক পেতে দেয়া ও পুলিশের গুলিতে ঝাঝরা হয়ে মৃত্যুবরণকারী শহীদ আবু সাঈদকে মনে রাখে এজন্যই চত্বরটির নাম তার নামে নামকরণ করা হয়েছে।

শিক্ষক আব্দুর রাজ্জাক জানান, আন্দোলনে পুলিশের সামনে বুক পেতে দেয়া সেই সাহসী ছাত্র আবু সাঈদকে মনে রাখার জন্যই তাদের এ নিবেদন।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ১৬ জুলাই পুলিশের গুলিতে নিহত হন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বোরোবি) ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category