শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান এমপি মিলনের রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন লাইসেন্স নবায়ন ছাড়াই লাচ্ছা সেমাই বিক্রি! নওগাঁয় বিএসটিআইয়ের জরিমানা রাজনীতির মাঠ থেকে প্রশাসনিক আলোচনায় রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​ভাষা দিবসে সম্প্রীতির বার্তা : রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনারের শ্রদ্ধাঞ্জলি রমজানের প্রথম দিনেই মানবিক উদ্যোগ, ভ্যানচালকের পাশে এসি ল্যান্ড ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
ণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন শেষ হয়ে যায়নি: মির্জা আব্বাস
/ ২২৬ Time View
বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪, ১:১৩ অপরাহ্ন

গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন শেষ হয়ে যায়নি: মির্জা আব্বাস

ন্যাশনাল ডেস্ক:

গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন শেষ হয়ে যায়নি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

গুগল নিউজে ফলো করুন বায়ান্নর বাংলাদেশ

 

বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপি এবং তার অঙ্গ ও সহযোগী সংগঠনের অবস্থান কর্মসূচিতে এ মন্তব্য করেন তিনি।

 

মির্জা আব্বাস বলেছেন, ১৬ বছর আন্দোলন হয়েছে, গণতন্ত্র প্রতিষ্ঠায় আরও কিছুদিন আন্দোলন চালিয়ে যেতে হবে।

 

তিনি বলেন, ‘চুরির অর্থ উদ্ধার করতে পারলে দেশের অর্থনৈতিক সংকট অনেকটাই কেটে যাবে। লুটেরারা এখনও দেশেই আছে, তাদের গ্রেপ্তার করতে হবে।’

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে ট্রল হচ্ছে উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, ‘এখানে প্রতিবাদ করবো না। কারণ, আন্দোলনের কারণেই তাকে নিয়ে ট্রল করার সুযোগ পাচ্ছেন। খালেদা জিয়াই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন।’

 

নিজেদের মানইজ্জত বাঁচানোর তাগিদে চাঁদাবাজ, লুটেরা ও ডাকাতদের প্রতিহত করার আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘দেশের একজন প্রখ্যাত ব্যবসায়ী ফোন করে আমাকে বলছেন, একজন লোক তার কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেছেন। এরা কেউ কিন্তু বিএনপির নয়। এরপরও বিএনপির ঘাড়ে দায় চাপানো হচ্ছে।’

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category