বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন লাইসেন্স নবায়ন ছাড়াই লাচ্ছা সেমাই বিক্রি! নওগাঁয় বিএসটিআইয়ের জরিমানা রাজনীতির মাঠ থেকে প্রশাসনিক আলোচনায় রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​ভাষা দিবসে সম্প্রীতির বার্তা : রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনারের শ্রদ্ধাঞ্জলি রমজানের প্রথম দিনেই মানবিক উদ্যোগ, ভ্যানচালকের পাশে এসি ল্যান্ড ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১ রাজশাহী-২ থেকে পূর্ণ মন্ত্রী পেল মিনু, নগরজুড়ে আনন্দ-উচ্ছ্বাস রাজশাহী থেকে পূর্ণমন্ত্রী চান নগরবাসী, আলোচনার শীর্ষে মিনু
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
ইউক্রেনকে ৭-১ গোলে বিধ্বস্ত করে আর্জেন্টিনার উড়ন্ত সূচনা
/ ২১৬ Time View
সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪, ৭:০২ পূর্বাহ্ন

ইউক্রেনকে ৭-১ গোলে বিধ্বস্ত করে আর্জেন্টিনার উড়ন্ত সূচনা

স্পোর্টস ডেস্কইউক্রেনকে ৭-১ গোলে বিধ্বস্ত করেছে আর্জেন্টিনা জাতীয় ফুটসাল দল। গতকাল রবিবার রাতে উজবেকিস্তানের তাসখন্দের হুমো অ্যারেনায় ইউরোপিয়ান প্রতিপক্ষ ইউক্রেনের মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা।

ফিফা ফুটসাল বিশ্বকাপের দশম এ আসর বসেছে উজবেকিস্তানে। ২৪ দলের অংশগ্রহণে জমজমাট আসরটিতে দারুণ এক শুরু পেয়েছে আর্জেন্টিনা। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে পিছিয়ে পড়েও এ জয় এক কথায় দারুণ সূচনা।

পেট্রো শোতুরমার গোলে ১৮ মিনিটেই লিড পেয়ে যায় আর্জেন্টিনা। তবে সেখান থেকেই যেন ম্যাচে ফেরার প্রেরণা পায় আলবিসেলেস্তেরা।

কেভিন আরিয়েত্তা এই দলে যুক্ত হয়েছিলেন আরেকজনের ইনজুরির সুবাদে। তিনিই ম্যাচে পেয়েছেন জোড়া গোল। ক্রিশ্চিয়ান বোরুতোও করেছেন জোড়া গোল। বাকি তিন গোল আসে অ্যালান ব্রান্ডি, মাতিয়াস রোসা এবং লুকাস বোলি অ্যালেমিনোর পা থেকে। গ্রুপ ‘সি’ তে আর্জেন্টিনার পরের ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে। ১৮ তারিখ হবে সেই ম্যাচ। আর শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ অ্যাঙ্গোলা। ২১ তারিখ হবে সেই ম্যাচ।

এদিন গ্রুপ ‘সি’ এর অন্য ম্যাচে অ্যাঙ্গোলা ও আফগানিস্তান ম্যাচে অবশ্য দেখা গিয়েছে হাড্ডাহাড্ডি লড়াই। ম্যাচের শুরু থেকেই ছিল আক্রমণ আর প্রতি আক্রমণ। শেষ পর্যন্ত আফগানিস্তানই অবশ্য পেয়েছে জয়। ৬-৪ গোলে তারা হারায় অ্যাঙ্গোলাকে।

২৪ দলের এই আসরে প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন ও রার্নাসআপ দল জায়গা পাবে শেষ ষোলোতে। আগামী ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হবে দ্বিতীয় রাউন্ডের খেলা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category