বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন লাইসেন্স নবায়ন ছাড়াই লাচ্ছা সেমাই বিক্রি! নওগাঁয় বিএসটিআইয়ের জরিমানা রাজনীতির মাঠ থেকে প্রশাসনিক আলোচনায় রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​ভাষা দিবসে সম্প্রীতির বার্তা : রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনারের শ্রদ্ধাঞ্জলি রমজানের প্রথম দিনেই মানবিক উদ্যোগ, ভ্যানচালকের পাশে এসি ল্যান্ড ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১ রাজশাহী-২ থেকে পূর্ণ মন্ত্রী পেল মিনু, নগরজুড়ে আনন্দ-উচ্ছ্বাস রাজশাহী থেকে পূর্ণমন্ত্রী চান নগরবাসী, আলোচনার শীর্ষে মিনু
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
বিশ্বকাপে গোল্ডেন বুট ও বল জেতা তারকা মারা গেছেন
/ ২৮১ Time View
বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪, ১২:৩১ অপরাহ্ন

বিশ্বকাপে গোল্ডেন বুট ও বল জেতা তারকা মারা গেছেন

স্পোর্টস ডেস্ক

ইতালির সাবেক স্ট্রাইকার এবং ১৯৯০ বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা সালভাতর ‘তোতো’ শিলাচি মারা গেছেন। বুধবার (১৮ সেপ্টেম্বর) ৫৯ বছর বয়সী এই কিংদন্তির মৃত্যুর খরব নিশ্চিত করেছে তার সাবেক ক্লাব জুভেন্টাস। সামাজিক যোগাযোগমাধ্যমে জুভেন্টাস লিখেছে, ‘বিদায় তোতো।’

১৯৯০ বিশ্বকাপের আয়োজক ছিল ইতালি। ঘরের মাঠে অনুষ্ঠিত ওই আসরে ইতালির হয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ ৬ গোল করেন সাবেক এই স্ট্রাইকার। দুর্দান্ত পারফরম্যান্সের জন্য  অপ্রত্যাশিতভাবে গোল্ডেন বুট ও গোল্ডেন বল জিতেন শিলাচি। ইতালিয়ান সংবাদমাধ্যম জানিয়েছে, পালের্মোয় ‘সিভিকো’ হাসপাতালে মলাশয়ের ক্যানসারে ভুগে মারা গেছেন তিনি।

এই বিষয়ে ইতালির ফুটবল ফেডারেশন (এফআইজিসি) জানিয়েছে, এখন থেকে আগামী সপ্তাহান্তের মধ্যে সব ম্যাচ শুরুর আগে শিলাচিকে শ্রদ্ধা জানাতে ‘এক মিনিট নীরবতা’ পালন করা হবে।

এফআইজিসি প্রধান গ্যাব্রিয়েল গ্রাভিনা তার বিবৃতিতে বলেছেন, ‘তাঁর গোল উদ্‌যাপন, যা সামষ্টিক আনন্দের মুখ হয়ে উঠেছিল, ইতালিয়ান ফুটবল ঐতিহ্যের চিরকালীন অংশ হয়ে থাকবে।’

শিলাচির মৃত্যুতে জুভেন্টাসের বিবৃতিতে বলা হয়, ‘জুভেন্টাসে আমরা তাঁর খেলায় আন্দোলিত হয়ে সৌভাগ্যবান ছিলাম, ১৯৯০ সালের সেই অবিশ্বাস্য গ্রীষ্মে তিনি গোটা ইতালির সঙ্গেও একই কাজ করেছিলেন। বিদায় তোতো, ধন্যবাদ।’

মজার ব্যাপার হচ্ছে, ১৯৯০ বিশ্বকাপেই ৬ গোল করা শিলাচির জাতীয় দলের হয়ে পুরো ক্যারিয়ারেই গোল ১৬ ম্যাচে ৭টি। অন্য গোলটি করেছিলেন ১৯৯১ সালে ইউরোর বাছাইপর্বে নরওয়ের বিপক্ষে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category