বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন লাইসেন্স নবায়ন ছাড়াই লাচ্ছা সেমাই বিক্রি! নওগাঁয় বিএসটিআইয়ের জরিমানা রাজনীতির মাঠ থেকে প্রশাসনিক আলোচনায় রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​ভাষা দিবসে সম্প্রীতির বার্তা : রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনারের শ্রদ্ধাঞ্জলি রমজানের প্রথম দিনেই মানবিক উদ্যোগ, ভ্যানচালকের পাশে এসি ল্যান্ড ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১ রাজশাহী-২ থেকে পূর্ণ মন্ত্রী পেল মিনু, নগরজুড়ে আনন্দ-উচ্ছ্বাস রাজশাহী থেকে পূর্ণমন্ত্রী চান নগরবাসী, আলোচনার শীর্ষে মিনু
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
ম্যাকাওকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশ
/ ২২২ Time View
শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪, ৪:০১ অপরাহ্ন

এফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইপর্বে ম্যাকাওকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল হ্যাটট্রিকসহ করেছেন ৪ গোল।

নমপেনের জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ শুক্রবার (২৫ অক্টোবর) গোলের খাতা খোলে ম্যাচের ৪০ মিনিটের সময়। প্রথমার্ধে বাংলাদেশ এগিয়ে ছিল ১-০ গোলে।

দ্বিতীয়ার্ধে ম্যাকাওয়ের রক্ষণে ঝড় তুলে আর ৬ গোল আদায় করে নেয় বাংলাদেশের কিশোররা। শেষ ২০ মিনিটে বাংলাদেশ করেছে ৪ গোল। ৬৬ মিনিটে স্কোরলাইন ২-০ করেন মোহাম্মদ মানিক। ৭১ মিনিটে রিফাত কাজী করেন তৃতীয় গোলটি।

৭৪ মিনিটে মানিকের গোলে স্কোরলাইন হয় ৪-০। ৭৫ মিনিটে ফয়সাল নিজের দ্বিতীয় গোল আদায় করে নেয়। ৮১ মিনিটে তার হ্যাটট্রিকে ৬-০ গোলের লিড নেয় লাল-সবুজের প্রতিনিধিরা। ৮৩ মিনিটে ফয়সাল নিজের চতুর্থ ও দলের সপ্তম গোলটি করে।

বাছাইপর্বে গ্রুপ ‘বি’তে বাংলাদেশের ম্যাকাওয়ের পাশাপাশি বাংলাদেশের প্রতিপক্ষ কম্বোডিয়া, ফিলিপাইন ও আফগানিস্তান। প্রথম ম্যাচে কম্বোডিয়ার কাছে ১-০ গোলে হারের পর দ্বিতীয় ম্যাচে ফিলিপাইনকে ১-০ গোলে হারায় বাংলাদেশ। ২৭ অক্টোবর গ্রুপের শেষ ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশের কিশোররা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category