বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন লাইসেন্স নবায়ন ছাড়াই লাচ্ছা সেমাই বিক্রি! নওগাঁয় বিএসটিআইয়ের জরিমানা রাজনীতির মাঠ থেকে প্রশাসনিক আলোচনায় রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​ভাষা দিবসে সম্প্রীতির বার্তা : রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনারের শ্রদ্ধাঞ্জলি রমজানের প্রথম দিনেই মানবিক উদ্যোগ, ভ্যানচালকের পাশে এসি ল্যান্ড ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১ রাজশাহী-২ থেকে পূর্ণ মন্ত্রী পেল মিনু, নগরজুড়ে আনন্দ-উচ্ছ্বাস রাজশাহী থেকে পূর্ণমন্ত্রী চান নগরবাসী, আলোচনার শীর্ষে মিনু
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
বাংলাদেশের হয়ে খেলার জন্য হামজাকে ফিফার অনুমতি
/ ৪৪১ Time View
বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪, ২:৩৪ অপরাহ্ন

অবশেষে মিলল স্বস্তির সংবাদ। নানা ঘটনাপ্রবাহ শেষে বাংলাদেশের হয়ে খেলতে হামজা চৌধুরীকে অনুমতি দিয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এর ফলে, লাল-সবুজ জার্সি পরতে আর কোনো বাধা রইল না লেস্টার সিটিতে খেলা এই ফুটবলারের।

ফিফার ছাড়পত্র পাওয়া ও বাংলাদেশের জার্সি গায়ে হামজার খেলার খবরটি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) দেওয়া এক ভিডিওবার্তার মাধ্যমেও জানা গেছে। ওই বার্তায় হামজা বলেন, ‘আমি বাংলাদেশের পক্ষে খেলতে যাচ্ছি। আশা করি দ্রুতই দেখা হবে।’

ভিডিওর ক্যাপশনে লেখা হয়, ‘বাংলাদেশ ফুটবল ফেডারেশন অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছে যে হামজা দেওয়ান চৌধুরীর বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে খেলার অনুমতি পেয়েছে। ফিফার ফুটবল ট্রাইব্যুনালের প্লেয়ার স্ট্যাটাস চেম্বার এই সিদ্ধান্ত জানিয়েছে।’

প্রসঙ্গত, হামজাকে বাংলাদেশ দলে পেতে অনেক দিন ধরেই চেষ্টা চালিয়ে যাচ্ছিল বাফুফে। নানা প্রক্রিয়া শেষে তাকে দলে পাওয়ার খুব কাছে ছিল বাংলাদেশ। গত জুনে বাংলাদেশের পাসপোর্টের আবেদন করেন হামজা। আগস্টে সেই পাসপোর্ট হাতে পান। এর পরপরই ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) ছাড়পত্রও পান তিনি। অবশেষে পেলেন ফিফার ছাড়পত্র।

হামজা চৌধুরীর নানা বাড়ি বাংলাদেশের হবিগঞ্জে। ছোটবেলায় সেখানকার আলো-বাতাস না পেলেও বেশ কয়েকবার বাংলাদেশে এসেছেন তিনি। এই ফুটবলার ইংল্যান্ডের হয়ে বয়সভিত্তিক দলে খেলেছেন। তিনি বর্তমানে লেস্টারের হয়ে ধারে বুরটন আলবিয়নের পর খেলেছেন ওয়াটফোর্ডেও। এর আগেও বেশ কয়েকবার তার বাংলাদেশে খেলার ব্যাপারে গুঞ্জন ছড়ায়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category