শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন লাইসেন্স নবায়ন ছাড়াই লাচ্ছা সেমাই বিক্রি! নওগাঁয় বিএসটিআইয়ের জরিমানা রাজনীতির মাঠ থেকে প্রশাসনিক আলোচনায় রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​ভাষা দিবসে সম্প্রীতির বার্তা : রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনারের শ্রদ্ধাঞ্জলি রমজানের প্রথম দিনেই মানবিক উদ্যোগ, ভ্যানচালকের পাশে এসি ল্যান্ড ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১ রাজশাহী-২ থেকে পূর্ণ মন্ত্রী পেল মিনু, নগরজুড়ে আনন্দ-উচ্ছ্বাস রাজশাহী থেকে পূর্ণমন্ত্রী চান নগরবাসী, আলোচনার শীর্ষে মিনু
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
শ্রীপুরে হাইওয়ে থানায় হামলা, ২ গাড়িতে অগ্নিসংযোগ
/ ২৩৯ Time View
শনিবার, ৩ আগস্ট, ২০২৪, ৬:০৩ অপরাহ্ন

শ্রীপুরে হাইওয়ে থানায় হামলা, ২ গাড়িতে অগ্নিসংযোগ

ন্যাশনাল ডেক্স:

গাজীপুরের শ্রীপুরের মাওনা হাইওয়ে থানায় হামলা চালিয়ে গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের একপর্যায়ে থানার সীমানা প্রাচীরের ভেতরে থাকা রেকার ও থানার একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়।

শনিবার (৩ আগস্ট) বেলা ৩টার দিকে আন্দোলনকারী ছাত্ররা মাওনা হাইওয়ে থানায় হামলা চালায়।

বিকেল ৩টার দিকে আন্দোলনকারীরা মাওনা-শ্রীপুর সড়কের বকুলতলায় মাওনা হাইওয়ে থানায় হামলা চালায়। এ সময় হামলাকারীরা হাইওয়ে থানার সীমানা প্রাচীরের ভেতর থাকা হাইওয়ে থানার রেকার এবং টহলের কাজে ব্যবহৃত পুলিশ ভ্যানে আগুন দেয়।

এর আগে দুপুরে আন্দোলনরত ছাত্ররা মাওনা চৌরাস্তার পল্লী বিদ্যুৎ মোড়ে অবস্থান নেয়। এ দিকে সরকার দলীয় কর্মী ও সমর্থকরা মাওনা চৌরাস্তার ফ্লাইওভারের নিচে অবস্থান নিলে উত্তেজনা দেখা যায়। কিছু সময় পর বিক্ষোভকারীরা লাঠিসোঁটা হাতে মিছিল নিয়ে মাওনা ফ্লাইওভার এলাকায় যায়। এ সময় ছাত্ররা পুলিশ ও সরকার দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে করে ভুয়া ভুয়া স্লোগান দেয়। এরপর আন্দোলনকারীরা দুপুরে মাওনা চৌরাস্তায় শ্রীপুর সড়কে ভাই ভাই সুপার মার্কেটে রাখা শ্রীপুর থানা পুলিশের তিনটি গাড়ি এবং উড়াল সেতুর নিচে দুটি পুলিশ বক্সে আগুন ধরিয়ে দেয়।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহবুব মোর্শেদের মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ না করায় এ ঘটনায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category