শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনাম:
অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন লাইসেন্স নবায়ন ছাড়াই লাচ্ছা সেমাই বিক্রি! নওগাঁয় বিএসটিআইয়ের জরিমানা রাজনীতির মাঠ থেকে প্রশাসনিক আলোচনায় রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​ভাষা দিবসে সম্প্রীতির বার্তা : রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনারের শ্রদ্ধাঞ্জলি রমজানের প্রথম দিনেই মানবিক উদ্যোগ, ভ্যানচালকের পাশে এসি ল্যান্ড ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১ রাজশাহী-২ থেকে পূর্ণ মন্ত্রী পেল মিনু, নগরজুড়ে আনন্দ-উচ্ছ্বাস রাজশাহী থেকে পূর্ণমন্ত্রী চান নগরবাসী, আলোচনার শীর্ষে মিনু
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
পাকিস্তানি ক্রিকেটারদের ফিটনেস নিয়ে প্রশ্ন তুললেন ওয়াসিম আকরাম
/ ২১৬ Time View
শনিবার, ১৭ আগস্ট, ২০২৪, ১:০৫ অপরাহ্ন

পাকিস্তানি ক্রিকেটারদের ফিটনেস নিয়ে প্রশ্ন তুললেন ওয়াসিম আকরাম

খেলা:

সবশেষ ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবি হয়েছে পাকিস্তানের। এই দুই বিশ্ব আসরেই পাকিস্তান দলের ব্যর্থতার অন্যতম কারণ ধরা হয় ক্রিকেটারদের যথেষ্ট ফিটনেস না থাকা। কদিন পরেই পাকিস্তান দল নামছে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে। বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নামার আগে ক্রিকেটারদের ফিটনেস নিয়ে আরও একবার কড়া সমালোচনা করেছেন দেশটির সাবেক পেসার ওয়াসিম আকরাম।

আকরাম বলেন, আমি এখনও এই বিষয়ে খুব বেশি কথা বলিনি এবং আমার কাছে ভেতরের কোনো খবরও নেই। আমি দুই বছর আগেই জানতাম ক্রিকেটাররা ফিটনেসকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না। বিশ্বকাপের সময় পুরো বিশ্ব দেখেছে আমাদের ক্রিকেটারদের ফিটনেস সত্যিকার অর্থে কতটা ভালো।

সাবেক এ গ্রেট তারকা বল হাতে মাঠ দাপিয়েছেন নব্বইয়ের দশকে। ৯২ এর বিশ্বকাপে ছিলেন চ্যাম্পিয়ন পাকিস্তানের অন্যতম তুরুপের তাস। ওয়ানডে ও টেস্ট মিলিয়ে ৯১৬ উইকেট পুরেছেন নিজের ঝুলিতে। তবে এই তারকা পেসারের মতে নিজেদের সময়ে ফিটনেস নিয়ে কাজ করার ক্ষেত্রে এখনকার মতো তথ্য কিংবা নীতিমালা সহজে পাওয়া যেত না উল্লেখ করে তিনি বলেন, আমি যদি এখন ক্রিকেট খেলতাম আমার ফিটনেস নিয়ে অনেক জ্ঞান থাকত, এটাই সাধারণ ব্যাপার। আমরা যখন ক্রিকেট খেলতাম ফিটনেস নিয়ে এতো তথ্য পেতাম না। তাই আমরা কেবল ইমরান খান, জাভেদ মিয়াদাদের মতো সিনিয়র ক্রিকেটাররা কী করছে তা অনুসরণ করতাম।

কিছুদিন আগেই পাকিস্তানের ক্রিকেটারদের ফিটনেস নিয়ে রীতিমতো বোমা ফাটিয়েছিলেন হাফিজ। অভিযোগ করেছিলেন পাকিস্তান দলের ফিটনেস সংস্কৃতি ধ্বংস করার জন্য সরাসরি দায়ী বাবর আজম, সাবেক প্রধান কোচ গ্রান্ট ব্র্যাডবার্ন ও সাবেক টিম ডিরেক্টর মিকি আর্থার।

উল্লেখ্য, বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি গুরুত্বপূর্ণ টেস্ট ম্যাচ সামনে রেখে এখন প্রস্তুতি সারছে পাকিস্তান ক্রিকেট দল। দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি মাঠে গড়াবে আগামী ২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে। করাচিতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ৩১ আগস্ট।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category