শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন লাইসেন্স নবায়ন ছাড়াই লাচ্ছা সেমাই বিক্রি! নওগাঁয় বিএসটিআইয়ের জরিমানা রাজনীতির মাঠ থেকে প্রশাসনিক আলোচনায় রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​ভাষা দিবসে সম্প্রীতির বার্তা : রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনারের শ্রদ্ধাঞ্জলি রমজানের প্রথম দিনেই মানবিক উদ্যোগ, ভ্যানচালকের পাশে এসি ল্যান্ড ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১ রাজশাহী-২ থেকে পূর্ণ মন্ত্রী পেল মিনু, নগরজুড়ে আনন্দ-উচ্ছ্বাস রাজশাহী থেকে পূর্ণমন্ত্রী চান নগরবাসী, আলোচনার শীর্ষে মিনু
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
ক্রীড়া উপদেষ্টাকে ক্রিকেট বোর্ড ঘুরে দেখালেন তামিম
/ ২২৪ Time View
সোমবার, ১৯ আগস্ট, ২০২৪, ৯:৩১ পূর্বাহ্ন

ক্রীড়া উপদেষ্টাকে ক্রিকেট বোর্ড ঘুরে দেখালেন তামিম

ন্যাশনাল ডেস্ক:

অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে বরণ করে নিতে মিরপুরে ব্যস্ত সময় পার করছিলেন বিসিবির স্টাফরা। কারণ, প্রথমবার ক্রিকেট বোর্ড পরিদর্শন করতে মিরপুরে আসার কথা ছিল এই উপদেষ্টার। কিন্তু তার আগেই বিসিবিতে প্রবেশ করেন তামিম ইকবাল খান।

 

সোমবার (১৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টা নাগাদ মিরপুরের হোম অব ক্রিকেটে প্রবেশ করেন এই তারকা ক্রিকেটার। এর ঘণ্টাখানেক পর বিসিবিতে প্রবেশ করেন যুব ও ক্রীড়া বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ ।

 

এদিন আসিফ মাহমুদকে বিসিবির প্রেসিডেন্ট বক্স ঘুরে দেখান তামিম। পরে মাঠে প্রবেশ করেন তিনি। এ সময় তাদের সঙ্গে ছিলেন বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন।

 

মাঠে প্রবেশের পর ড্রেসিংরুমের সামনে থেকে হেঁটে ইনডোরে যান নতুন উপদেষ্টা। সঙ্গে ছিলেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমনও। পরে মিডিয়া রুমেও প্রবেশ করেন আসিফ মাহমুদ। পরবর্তীতে একাডেমি ভবনে যান তারা।

এদিকে তামিমের জাতীয় দলে ফেরা নিয়ে অনেক দিন ধরেই গুঞ্জন চলছে। কিছু দিন ধরেই শোনা যাচ্ছিল বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের সাথে বৈঠক করবেন তামিম। এরপরই আসতে পারে সিদ্ধান্ত। বিশেষ করে তাকে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার প্রস্তাব দেওয়া হয়েছে বোর্ড থেকে সেটারই চূড়ান্ত ফল আসার কথা ছিল।

 

কিন্তু শেখ হাসিনা দেশ ছাড়ার পর বদলে গেছে সব হিসাব-নিকাশ। আত্মগোপনে রয়েছেন নাজমুল হাসান পাপন। বিসিবিতে তিনি আর যে ফিরবেন না তা অনেকটাই নিশ্চিত। তাই তামিমের সঙ্গ এবার দলে ফেরা নিয়ে কথা বলবেন নির্বাচকরা।

 

বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। তাই বিসিবিতে যে মিটিং করতে এসেছেন তামিম তাও অনেকটাই নিশ্চিতভাবে বলা যায়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category