শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
শিরোনাম:
অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন লাইসেন্স নবায়ন ছাড়াই লাচ্ছা সেমাই বিক্রি! নওগাঁয় বিএসটিআইয়ের জরিমানা রাজনীতির মাঠ থেকে প্রশাসনিক আলোচনায় রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​ভাষা দিবসে সম্প্রীতির বার্তা : রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনারের শ্রদ্ধাঞ্জলি রমজানের প্রথম দিনেই মানবিক উদ্যোগ, ভ্যানচালকের পাশে এসি ল্যান্ড ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১ রাজশাহী-২ থেকে পূর্ণ মন্ত্রী পেল মিনু, নগরজুড়ে আনন্দ-উচ্ছ্বাস রাজশাহী থেকে পূর্ণমন্ত্রী চান নগরবাসী, আলোচনার শীর্ষে মিনু
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
এশিয়ার আরেক দেশে এমপক্স শনাক্ত
/ ২১৭ Time View
বুধবার, ২১ আগস্ট, ২০২৪, ৯:৩৪ পূর্বাহ্ন

এশিয়ার আরেক দেশে এমপক্স শনাক্ত

ন্যাশনাল ডেস্ক:

সারা বিশ্বে এখন এক আতঙ্কের নাম এমপক্স বা মাঙ্কিপক্স। আফ্রিকা মহাদেশ থেকে শুরু হয়ে এই ভাইরাস এখন ইউরোপ ও এশিয়ায় ছড়িয়ে পড়েছে। এশিয়া মহাদেশের দেশ পাকিস্তান ও ফিলিপাইনের পর এবার থাইল্যান্ডে পাওয়া গেছে এমপক্স ভাইরাস।

বার্তা সংস্থা রয়টার্সের খবর অনুযায়ী, থাইল্যান্ডে এক ব্যক্তির শরীরে এমপক্স শনাক্ত হয়েছে। তবে তিনি থাই নাগরিক নন। তিনি একজন ইউরোপীয়। গত সপ্তাহে তিনি আফ্রিকা থেকে দেশটিতে এসেছেন। তার শরীরে এমপক্সের ধরনটি শনাক্ত করতে নমুনা পরীক্ষা করা হয়েছে। কর্তৃপক্ষ এখন পরীক্ষার ফলাফলের অপেক্ষা করছে।

বুধবার (২১ আগস্ট) থাইল্যান্ডের রোগ নিয়ন্ত্রণ বিভাগের মহাপরিচালক থংচাই কেরাতিহাত্তায়াকর্ন রয়টার্সকে বলেছেন, ওই ব্যক্তি এমপক্সের ক্লেড ওয়ান ধরনে আক্রান্ত হয়েছে কিনা, তা জানতে থাই কর্তৃপক্ষ কাজ করছে। কারণ ওই ব্যক্তি গত ১৪ আগস্ট আফ্রিকার একটি দেশ থেকে এসেছেন। ওই দেশে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে।

আফ্রিকার অন্তত ১৩ দেশে এমপক্সের নতুন ধরন ক্লেইড ওয়ান বি ছড়িয়েছে। এই জন্য আফ্রিকার রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র জরুরি অবস্থা জারি করেছে। চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত শুধু কঙ্গোতেই এমপক্সে আক্রান্ত হয়ে প্রাণ গেছে ৫৪৮ জনের। আফ্রিকায় এমন ভয়াবহ সংক্রমণ শুরু হওয়ায় বিশ্ব স্বাস্থ্য সংস্থাও বৈশ্বিক জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করেছে।

সংস্থাটির জরুরি স্বাস্থ্য সতর্কবার্তায় বলা হয়, এমপক্সের উপসর্গ অনেকটা জ্বর বা ফ্লু এর মতো। আক্রান্ত রোগীর সংস্পর্শে এলে এমনকি শ্বাস-প্রশ্বাস থেকেও অন্যরা সংক্রমিত হতে পারেন। এ ছাড়া এমপক্স আক্রান্ত বণ্যপ্রাণি শিকার করা, চামড়া তোলা ও মাংস কাটা হলেও সংক্রমণের ঝুঁকি থাকে।

তবে এমপক্স ভাইরাস আগে থেকেই পৃথিবীতে ছিল। মাঝখানে কমলেও সম্প্রতি আবার বাড়তে শুরু করেছে। ১৯৫৮ সালে বানরের দেহে এই ভাইরাস প্রথম শনাক্ত হওয়ায় নামকরণ হয় মাঙ্কিপক্স, যাকে সংক্ষেপে বলা হয় এমপক্স।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category