শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান এমপি মিলনের রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন লাইসেন্স নবায়ন ছাড়াই লাচ্ছা সেমাই বিক্রি! নওগাঁয় বিএসটিআইয়ের জরিমানা রাজনীতির মাঠ থেকে প্রশাসনিক আলোচনায় রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​ভাষা দিবসে সম্প্রীতির বার্তা : রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনারের শ্রদ্ধাঞ্জলি রমজানের প্রথম দিনেই মানবিক উদ্যোগ, ভ্যানচালকের পাশে এসি ল্যান্ড ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
পাঁচ তারকা হোটেলে শ্লীলতাহানির শিকার সংগীতশিল্পী
/ ২১৯ Time View
বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪, ৪:২৩ অপরাহ্ন

পাঁচ তারকা হোটেলে শ্লীলতাহানির শিকার সংগীতশিল্পী

আন্তর্জাতিক ডেস্ক:

পাঁচতারকা বিশিষ্ট বিলাসবহুল এক হোটেলে শ্লীলতাহানির শিকার হয়েছেন এক নারী সংগীতশিল্পী। তার দাবি, তাকে অশালীন স্পর্শ করেছেন হোটেলের কর্মকর্তারা। ভারতের পশ্চিমবঙ্গে ঘটেছে এই ঘটনা।

ভারতীয় গণমাধ্যমের খবর, টেলিভিশনের জনপ্রিয় একটি শোয়ে ছিলেন ভুক্তভোগী ওই সংগীতশিল্পী। মঙ্গলবার রাতে এক বন্ধুর জন্মদিন পালন করতে গিয়েছিলেন তিনি। সঙ্গে ছিলেন সেই সংগীতশিল্পীর অন্যান্য বন্ধু এবং বোনও। সেখানেই ঘটে এক অপ্রীতিকর ঘটনা।

তবে সেই শিল্পীর পরিচয় প্রকাশ করা হয়নি। তিনি জানিয়েছেন, হোটেলে থাকা মধ্যবয়সী দুইজন পুরুষ তাদের সঙ্গে অশালীন আচরণ শুরু করেন। এমনকি অশ্লীলভাবে স্পর্শ করতে শুরু করেন। হঠাৎ করে এরকম দুজনকে দেখে তারা অবাক হয়ে পড়েন। ওই দুই অভিযুক্ত শুধু অশালীনভাবে স্পষ্ট করেছিলেন না, তার বন্ধুর স্ত্রীর সঙ্গেও খারাপ আচরণ করেন; তাকে নিয়ে জোর করে নাচতে চান। এছাড়াও অনুষ্ঠানে এক নারী শিল্পী গান গাইছিলেন, তাকেও বিরক্ত করা হয়।

হেনস্থা এবং শ্লীলতাহানির মুখে পড়ার পর ভুক্তভোগীরা যখন হোটেলের কাছ থেকে সিসিটিভি ফুটেজ চান, সেটা দিতে নারাজ হয় হোটেল কর্তৃপক্ষ। পরবর্তীতে পুলিশ সেখানে পৌঁছে এবং দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category