শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান এমপি মিলনের রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন লাইসেন্স নবায়ন ছাড়াই লাচ্ছা সেমাই বিক্রি! নওগাঁয় বিএসটিআইয়ের জরিমানা রাজনীতির মাঠ থেকে প্রশাসনিক আলোচনায় রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​ভাষা দিবসে সম্প্রীতির বার্তা : রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনারের শ্রদ্ধাঞ্জলি রমজানের প্রথম দিনেই মানবিক উদ্যোগ, ভ্যানচালকের পাশে এসি ল্যান্ড ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
ট্রাম্পকে আবারও হত্যাচেষ্টা, যে মন্তব্য বাইডেন-কমলার আন্তর্জাতিক ডেস্ক
/ ২১৪ Time View
সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪, ৬:৫৪ পূর্বাহ্ন

ট্রাম্পকে আবারও হত্যাচেষ্টা, যে মন্তব্য বাইডেন-কমলার

আন্তর্জাতিক ডেস্কযুক্তরাষ্ট্রের ফ্লোরিডার পাম বিচ এলাকায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গলফ মাঠে গোলাগুলি ও হত্যাচেষ্টার ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।

এক বিবৃতিতে জো বাইডেন জানিয়েছেন, তিনি স্বস্তি পেয়েছেন যে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প অক্ষত আছেন।

সিক্রেট সার্ভিস ও আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন বাইডেন। সাবেক প্রেসিডেন্টের অব্যাহত সুরক্ষা নিশ্চিত করতে তিনি নির্দেশ দিয়েছেন।

ঘটনায় নিন্দা জানিয়েছেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট ও এবারের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিস। ডেমোক্রেটিক দলের কমলা এক বিবৃতিতে বলেছেন, ট্রাম্প নিরাপদে আছেন জেনে তিনি খুশি। আমেরিকায় সহিংসতার কোনো স্থান নেই।

এক্স পোস্টে একই ধরনের বার্তা দিয়েছেন কমলার রানিংমেট টিম ওয়ালজ। তিনি লিখেছেন, ট্রাম্প নিরাপদে আছেন জেনে স্বস্তি হচ্ছে। যুক্তরাষ্ট্রে সহিংসতার কোনো স্থান নেই।

এদিকে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই ধারণা করছে, ট্রাম্পকে হত্যার চেষ্টা করা হয়েছিল।

গুলির পরপরই ঘটনাটি জানায় ট্রাম্পের প্রচার শিবির। এক বিবৃতিতে তারা বলে, মাঠে ট্রাম্প যেখানে অবস্থান করছিলেন, তার কাছাকাছি গুলি চালানো হয়। তবে তিনি নিরাপদে আছেন। এরপরে সমর্থকদের উদ্দেশে ট্রাম্পের বিবৃতি প্রকাশ করে তার প্রচার শিবির।

ট্রাম্পের পক্ষ থেকে বলা হয়, কিছুই তাকে দমাতে পারবে না। তিনি কখনো আত্মসমর্পণ করবেন না। তাকে সমর্থনের জন্য তিনি সব সময় তার সমর্থকদের ভালোবেসে যাবেন।

স্থানীয় সময় গতকাল রবিবার বেলা দেড়টার দিকে গলফ মাঠের কাছে গুলির শব্দ শোনা যায়। এ সময় ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচ এলাকায় নিজের মালিকানাধীন গলফ মাঠে খেলছিলেন ট্রাম্প। পরে সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, দুই মাস আগে পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে ট্রাম্পকে হত্যার চেষ্টা করা হয়। এসময় একটি গুলি তার ডান দিকের কান ছুঁয়ে যায়। ওই ঘটনায় ট্রাম্প সামান্য আহত হন এবং অনেকটা অলৌকিকভাবে প্রাণে বেঁচে যান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category