শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান এমপি মিলনের রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন লাইসেন্স নবায়ন ছাড়াই লাচ্ছা সেমাই বিক্রি! নওগাঁয় বিএসটিআইয়ের জরিমানা রাজনীতির মাঠ থেকে প্রশাসনিক আলোচনায় রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​ভাষা দিবসে সম্প্রীতির বার্তা : রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনারের শ্রদ্ধাঞ্জলি রমজানের প্রথম দিনেই মানবিক উদ্যোগ, ভ্যানচালকের পাশে এসি ল্যান্ড ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
শনিবারের সমাবেশকে ‘বাঁচা-মরার’ উল্লেখ করে সফল করার আহ্বান ইমরান খানের
/ ২২০ Time View
শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ১:২১ অপরাহ্ন

শনিবারের সমাবেশকে ‘বাঁচা-মরার’ উল্লেখ করে সফল করার আহ্বান ইমরান খানের

আন্তর্জাতিক ডেস্কপাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা, কারাবন্দী ইমরান খান লাহোরে আগামীকাল শনিবার তার দল ঘোষিত সমাবেশকে ‘বাঁচা-মরা’র উল্লেখ করে তা সফল করতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এই আহ্বান জানান ইমরান খান।

পাকিস্তানি সংবাদমাধ্যম জিও টিভির অনলাইন ভার্সনের খবরে বলা হয়, আদিয়ালা জেল থেকে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বলেন, পরিস্থিতি যেমনই হোক না কেন সমগ্র দেশবাসীকে সমাবেশে যোগ দিতে বের হতে হবে।

তিনি বলেন, ‘আমি গত ১৫ মাস ধরে জেলে আছি। প্রয়োজন হলে আরও থাকতে প্রস্তুত আছি। জেলে যেতে জনগণের ভয় পাওয়া উচিত নয়।’

পিটিআই নেতাকর্মীদের সংবিধান মেনে কর্মসূচি পালনের আহ্বান জানিয়ে দলের প্রতিষ্ঠাতা বলেন, ‘আমি গত ২৮ বছর ধরে দলকে সংবিধান মেনে চলার জন্য বলে আসছি। সংবিধান আমাদের সমাবেশ করার অধিকার দিয়েছে।’

তিনি বলেন, ‘আমি শনিবার পুরো জাতিকে তাদের ভবিষ্যতের জন্য লাহোর সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছি। সুপ্রিম কোর্টই শেষ প্রতিষ্ঠান যেখানে জনগণের প্রত্যাশা রয়েছে। সুপ্রিম কোর্ট ধ্বংস হলে পাকিস্তান একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে।’

ইমরান খান বলেন, ‘সুপ্রিম কোর্টকে ধ্বংস করা মানে গণতন্ত্র ধ্বংস করা, আর গণতন্ত্রকে ধ্বংস করা মানে স্বাধীনতাকে ধ্বংস করা। স্বাধীনতা ধ্বংস হলে মানুষ দাস হয়ে যায়।’

সংবিধান সংশোধনের চেষ্টার কঠোর সমালোচনা করে তিনি বলেন, সংবিধানের প্রস্তাবিত সংশোধনী নিয়ে পূর্ণ আলোচনা হওয়া উচিত ছিল। রাতের অন্ধকারে সংশোধনীর পেছনে উদ্দেশ্যটি এখন জানা গেছে।’

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category