শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান এমপি মিলনের রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন লাইসেন্স নবায়ন ছাড়াই লাচ্ছা সেমাই বিক্রি! নওগাঁয় বিএসটিআইয়ের জরিমানা রাজনীতির মাঠ থেকে প্রশাসনিক আলোচনায় রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​ভাষা দিবসে সম্প্রীতির বার্তা : রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনারের শ্রদ্ধাঞ্জলি রমজানের প্রথম দিনেই মানবিক উদ্যোগ, ভ্যানচালকের পাশে এসি ল্যান্ড ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
ইউক্রেনে প্রাণ হারিয়েছে ৭০ হাজার রুশ সেনা
/ ২১৭ Time View
শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ১:২৪ অপরাহ্ন

বিবিসির বিশ্লেষণ

ইউক্রেনে প্রাণ হারিয়েছে ৭০ হাজার রুশ সেনা

আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেন যুদ্ধে এখন পর্যন্ত ৭০ হাজার রুশ সেনা প্রাণ হারিয়েছে বলে দাবি করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। প্রাণ হারাচ্ছে ভলান্টিয়ার হিসেবে যুদ্ধে যোগ দেওয়া সেনাও।

২০২২ সালের ২৫ ফেব্রুয়ারি ইউক্রেনে স্থল অভিযান শুরু করে রাশিয়া। দীর্ঘ এই সময়ে দুই পক্ষের প্রচুর সেনা হতাহতের শিকার হয়েছেন। মারা গেছেন অনেক বেসামরিকও। এখনো পর্যন্ত যুদ্ধ থামার কোনো লক্ষণ নেই। অনেকদিন সুবিধাজনক অবস্থানে ছিল রাশিয়া। তবে সম্প্রতি রুশ ভূখণ্ডে ইউক্রেনীয় সেনা ঢুকে রাশিয়াকে চাপে ফেলেছে।

সামরিক অভিযানে রাশিয়ার হয়ে অংশ নিচ্ছেন দেশটির সামরিক বাহিনীতে যোগ দেওয়া অনেক স্বেচ্ছাসেবী–বেসামরিক নাগরিকও। ফলে নিহত রুশ সেনার সংখ্যা এতটা বেড়ে গেছে বলে মনে করা হচ্ছে।

যুদ্ধ শুরুর পর থেকে প্রতিদিনই ইউক্রেনে নিহত রুশ সেনাদের নাম, শেষকৃত্যানুষ্ঠান ও ছবি নিয়ে খবর রাশিয়ার বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হচ্ছে। সেই তথ্য বিশ্লেষণ করে নিহতের সংখ্যা সামনে এনেছে বিবিসি।

বিবিসি রাশিয়া ও স্বাধীন ওয়েবসাইট মিডিয়াজোনা নিহত ওই সেনাদের নাম সংগ্রহ করেছে। পাশাপাশি সরকারি বিভিন্ন প্রতিবেদন ও উন্মুক্ত সূত্রগুলো থেকে সংগ্রহ করা হয়েছে নিহত সেনাদের নাম। পরে সরকারি কর্তৃপক্ষ ও নিহত সেনাদের আত্মীয়স্বজনের কাছ থেকে পাওয়া এ–সংক্রান্ত তথ্যগুলো যাচাই করেছে বিবিসি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category